দূর্ঘটনা! গোয়ালন্দে অল্পের জন্য বেঁচে গেলো অর্ধশত প্রাণ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৯ নভেম্বর ২০২৫, ৫:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দূর্ঘটনা! গোয়ালন্দে অল্পের জন্য বেঁচে গেলো অর্ধশত প্রাণ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় টেনে আনা একটি নষ্ট কাভার্ডভ্যানের চেইন হঠাৎ খুলে গিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে থানা সূত্রে জানা যায়, স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান আরেকটি নষ্ট কাভার্ডভ্যানকে পিছনে চেইন দিয়ে টেনে ঢাকার দিকে নিয়ে যাচ্ছিল। তারা মকবুলের দোকান বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হঠাৎ চেইনটি ছিঁড়ে যায়। এতে পিছনের নষ্ট কাভার্ডভ্যানটি সড়কের মাঝখানে চলে আসে এবং বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ঈগল পরিবহনের বাসটির সামনের অংশ মারাত্মকভাবে থেঁতলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে থাকা বাসস্ট্যান্ডে উঠে গিয়ে দাঁড়িয়ে থাকা চারটি ব্যাটারিচালিত রিকশা ও একটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়।

স্টেড ফাস্ট কুরিয়ার সার্ভিস কাভার্ডভ্যানের চালক সুজন জানান, গতকাল মঙ্গলবার ফরিদপুরের ভাংঙায় দুর্ঘটনায় আমাদের একটি কাভার্ডভ্যান সামনে থেকে দুমড়েমুচড়ে নষ্ট হয়ে যায়। আজ সেটিকে আমার গাড়ির পিছনে চেইন দিয়ে ঢাকার দিকে আনছিলাম। পথে এখানে চেইন খুলে যাওয়ায় এমন দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ঈগল পরিবহন বাস ও কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১০

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১১

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১২

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৩

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৪

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৫

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৬

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৭

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

১৮

রাজবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত

১৯

রাজবাড়ীতে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

২০