গোয়ালন্দে তারুণ্যের উৎসব উদযাপনে পিঠা উৎসব - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে তারুণ্যের উৎসব উদযাপনে পিঠা উৎসব

রাজবাড়ীর গোয়ালন্দে তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মাঠ প্রাঙ্গণে এ উৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উৎসবে নারী উদ্যোক্তারা নিজেদের হাতে তৈরি নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের তৈরি এসব পিঠার মধ্যে ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী সেমাই পিঠা, মালপোয়া, তালের কুমড়া পিঠা, পাকান পিঠা, হালুয়া পিঠা, পান পিঠা, পাটিশাপটা, তালের বড়া, চমচম পিঠা, দুধ পুলি, দুধ চিতইসহ বাহারি স্বাদের পিঠা। সকাল থেকেই স্টলগুলোতে ছিল পিঠাপ্রেমীদের ভিড়। পাশাপাশি ঘি, পায়েশ ও বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনীও আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং নারী উদ্যোক্তারা।

গোয়ালন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা খাতুন বলেন, “এ ধরনের আয়োজন নতুন নারী উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের তৈরি পণ্যের প্রচার–প্রচারণা বাড়ানোর মাধ্যমে অন্য নারীরাও উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পাবেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, “তারুণ্যের শক্তি দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। নারীরা এখন ঘরে বসে নেই; তারা অর্থনীতির চাকা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। পিঠা উৎসব শুধু বিনোদন নয়, এটি নারীদের সৃজনশীলতা, দক্ষতা ও অর্থনৈতিক সম্ভাবনাকে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”

এসময় প্রধান অতিথিসহ অন্যান্য কর্মকর্তারা স্টল পরিদর্শন করেন এবং শীতকালীন নানা স্বাদের পিঠা আস্বাদন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে তেলের পাম্পে দীর্ঘ হচ্ছে লাইন, সংকটে কৃষি ও পরিবহন

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

তীব্র গরমে অসহনীয় লোডসেডিংয়ে জনজীবন অতিষ্ট

রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে

রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

কৃষক কার্ড নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর

শিশুদের হাম বাড়ছেঃ রাজবাড়ী জেলার অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা

হা‌মের উপসর্গ নি‌য়ে ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে ৭ জন সহ ১২ শিশু ভ‌র্তি

পাংশায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

১০

গোয়ালন্দে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পদ্মায় ভাসলো রিক্সাচালকের মরদেহ

১২

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহে পদ্মায় অভিযানে ৩ জেলে দণ্ডিত

১৩

পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

১৪

দৌলতদিয়া বাজারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৫

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

১৬

নেশার টাকা না দেওয়ায় ঘুমন্ত মা’কে কুপিয়ে গুরুতর জখম

১৭

পদ্মা নদী থেকে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

১৮

যোগদান করেই দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

১৯

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক

২০