বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজবাড়ীতে বিএনপির দোয়া মাহফিল - Rajbari
কামাল হোসেন
৯ ডিসেম্বর ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজবাড়ীতে বিএনপির দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠ চত্বরে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের মাধ্যমে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। কোরআন খতম শেষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে রাজবাড়ী জেলা বিএনপির নেতাকর্মী, বিভিন্ন স্তরের সমর্থক ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, সাবেক যুগ্ম সম্পাদক গাজী আহসান হাবিব এবং সাবেক দপ্তর সম্পাদক এ. মজিদ বিশ্বাসসহ জেলা ও উপজেলা বিএনপির একাধিক নেতা।
বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তিনি আজ অসুস্থ, কিন্তু তার জন্য দেশের কোটি কোটি মানুষ দোয়া করছে। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের জনগণের পাশে দাড়াবেন। আজকের এই দোয়া মাহফিল সেই ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ।”
তিনি আরও বলেন, “দেশনেত্রীর সুস্থতা শুধু বিএনপির জন্য নয়, বরং গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত জরুরি। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার রোগমুক্তির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা জানাচ্ছি।”
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মো. সিরাজুম্মুনির। মোনাজাতে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হয়।
দোয়া মাহফিলে রাজবাড়ী জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো রেলওয়ে মাঠ চত্বর জুড়ে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১০

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৩

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৪

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৫

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৬

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

১৭

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

১৮

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

১৯

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

২০