গোয়ালন্দে জনতার হাতে দুই গরুচোর আটক - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে জনতার হাতে দুই গরুচোর আটক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সোমবার (১৫ ডিসেম্বর) দুই গরু চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটককৃতরা হলো মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চর লালগোলা গ্রামের মো. মিলন মোল্লা (৩৮) ও দুলাল মিয়া (৪২)।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে দৌলতদিয়া মাংস বাজার এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তারা গরুচুরির কথা স্বীকার করলে তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃত মিলন মোল্লা জানান, তারা ৮ জনের একটি চোরের দল গত সপ্তাহে মানিকগঞ্জের দৌলতপুর থেকে ৪টি গরু চুরি করে ট্রলার যোগে দৌলতদিয়ায় এনে গাজী কসাইয়ের ছেলে চুন্নু কসাইয়ের কাছে দেড় লাখ টাকায় বিক্রি করে। এসময় চুন্নু তাদেরকে ১ লাখ বিশ হাজার টাকা নগদ দেয় এবং ৩০ হাজার টাকা বাকি রাখে। বাকি টাকা নিতে এসে তারা স্থানীয়দের কাছে ধরা পড়ে।
এ ব্যাপারে অভিযুক্ত দৌলতদিয়ার গাজী কসাই ও তার ছেলে চুন্নুর সাথে কথা বলার জন্য তাদের বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি। তাদের মোবাইল ফোনে রিং করলেও তা বন্ধ পাওয়া যায়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই সাথে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

১০

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

১১

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

১২

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

১৩

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

১৪

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১৫

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১৬

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১৭

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৮

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৯

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

২০