গোয়ালন্দে বিজয় দিবস উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে বিজয় দিবস উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

রাজবাড়ীর গোয়ালন্দে মহান বিজয় দিবস উপলক্ষে শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের  সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনাড়াম্বর পরিবেশে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযুদ্ধে তাঁদের বীরত্বগাঁথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বীরমুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়।

পরে মুক্তিযোদ্ধাদের রণাঙ্গনের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, সহকারী কমিশনার (ভুমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদৎ হোসেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম প্রমুখ। পরিশেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীরমুক্তিযোদ্ধাদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, ইউএনও হিসেবে প্রথম জাতির বীরসন্তানদের সংবর্ধনা তার জীবনের স্মরনীয় হয়ে থাকবে। আপনারা যুদ্ধ করে আমাদের জন্য একটি দেশ এনে দিয়েছেন। আপনাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০