গোয়ালন্দে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে অপহরণ, ৩ অপহরণকারী গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে অপহরণ, ৩ অপহরণকারী গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) গোয়ালন্দ ঘাট থানার সামনের সড়কে অপহরনের এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলো গোয়ালন্দ পৌরসভার কৃষনতলা এলাকার ছত্তর খানের ছেলে সবুজ খান (৩০), দেওয়ানপাড়া এলাকার লালমিয়া শেখের ছেলে ফরিদ শেখ (৪০), উপজেলার ছোট ভাকলা এলাকার খোরশেদ আলী শেখের ছেলে ওয়াহিদ শেখ (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, শীতবস্ত্র ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন (৩৮) প্রতিদিনের মতো গোয়ালন্দ বাজার থানার সামনে প্রধান সড়কের পাশে দোকান বসিয়ে পুরাতন শীতবস্ত্র বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সবুজ, ফরিদ ও ওয়াহিদ নামের তিন ব্যক্তি তাকে মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরবর্তীতে অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে শীতবস্ত্র ব্যবসায়ীর পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা পেতে দেরি হওয়ায় তারা তাকে মারধর করে। ব্যবসায়ীর পরিবারের সদস্যরা ঘটনাটি গোয়ালন্দঘাট থানা পুলিশকে জানালে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশিদুল ইসলাম সংগীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করেন।

একপর্যায়ে বুধবার সন্ধ্যার দিকে উপজেলার নগর রায়েরপাড়া এলাকার চামেলী পার্কগামী তিন রাস্তার মোড় থেকে ব্যবসায়ী গিয়াস উদ্দিনকে উদ্ধারসহ তিনজন অপহরণকারীকে আটক করা হয়। এ সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০