স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, সংবর্ধনা পেলেন শিক্ষাবিদ সৈয়দ সিদ্দিকুর রহমান - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৪ জানুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন, সংবর্ধনা পেলেন শিক্ষাবিদ সৈয়দ সিদ্দিকুর রহমান

রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা অফিসার সাংস্কৃতিক সংগঠক শিক্ষাবিদ সৈয়দ সিদ্দিকুর রহমানকে সম্মাননা দিয়েছে প্রকৌশলী আতিয়ার রহমান এর পরিবারবর্গ।

গত শনিবার গোয়ালন্দ উপজেলার সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট প্রাঙ্গনে প্রকৌশলী আতিয়ার রহমান স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও উজানচর কবিতা উৎসবে ক্রেস্ট, মানপত্র উপহার দিয়ে এবং উত্তরীয় পরিয়ে এ সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক আরিফা বেগম পারভীন।

অনুষ্ঠানে বক্তৃতা করেন মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি কবি সালাম তাসির, রাজবাড়ী সুহৃদ সমাবেশের সভাপতি কমল কান্তি সরকার, গোয়ালন্দের শিক্ষাবিদ নির্মল কুমার চক্রবর্তী, কবি পারভীন হক, মুক্ত আনন্দ’র সাধারণ সম্পাদক অজয় দাশ তালুকদার, মো. তানশেন প্রমুখ। একই সাথে আমানুর রহমান মন্ডল মুক্তমঞ্চও উদ্বোধন ঘোষণা করেন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস কলেজের অধ্যক্ষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্য ব্যক্তিত্ব ও আতিয়ার রহমানের ভাতিজা ম. নিজাম।
সম্মাননা পেয়ে সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, বর্তমন প্রজন্মের মধ্যে আলো ছড়িয়ে দিতে হবে। আলোই তাকে পথের দিশা দেখাবে। প্রতিটি স্কুলে ভালো মানের লাইব্রেরি গড়ে তুলতে হবে। বর্তমান প্রজন্ম পড়াশোনায় মগ্ন হলে আর অন্ধকার পথে পা বাড়াবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

১০

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

১১

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১২

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১৩

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১৪

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৫

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৬

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৭

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৯

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

২০