গোয়ালন্দে নানা অনিয়মের অভিযোগে ভূমি অফিসের নাজিরকে শাস্তি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে নানা অনিয়মের অভিযোগে ভূমি অফিসের নাজিরকে শাস্তি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ভূমি অফিসের নাজির গোলাম গাউসের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও অনৈতিক ভাবে অর্থ গ্রহনের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। বিষয়টি রোববার দুপুরে নিশ্চিত করেন গোয়ালন্দ সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান।

খোঁজ নিয়ে জানা যায়, গোলাম গাউস উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কাজ করে দেওয়ার কথা বলে সেবা প্রত্যাশীদের কাছ থেকে নানা অজুহাতে অর্থ গ্রহন করনে। পরবর্তীতে তারা বিভিন্ন ভাবে হয়রানির শিকার হন। এছাড়া তার বিরুদ্ধে নিয়মিত অফিস ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান জানান, গোলাম গাউসের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ অর্থ কেলেঙ্কারির অভিযোগ পাওয়ার পর তার রিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে তিনি গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলতে অনুরোধ করেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, গোলাম গাউসের বিরুদ্ধে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি করা চক্রের সাথে যোগসাজসসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে। নির্বাচন কালীন সময় চলমান থাকায় তাকে সাময়িক বরখাস্ত করার সুযোগ নেই। তাই বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে চুড়ান্ত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১০

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১১

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১২

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৩

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৪

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৫

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৬

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৭

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

১৮

রাজবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত

১৯

রাজবাড়ীতে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

২০