রাজবাড়ীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, ড্রোনে নজরদারি - Rajbari
কামাল হোসেন
১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, ড্রোনে নজরদারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসনের ৩৫৬টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে র‌্যাব-১০। এরই অংশ হিসেবে বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে জেলার সদর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন র‌্যাবের সদস্যরা।

এসময় রাজবাড়ী পৌরসভার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন র‌্যাব সদস্যরা।তারা কেন্দ্রের চারপাশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি ড্রোন উড়িয়ে আশপাশের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন। ভোটকেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মো. তারিকুল ইসলাম। তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাজবাড়ীতে র‌্যাবের একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। ওই ক্যাম্পে ৩০ জন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, র‌্যাব সদস্যরা রাজবাড়ী জেলায় রোবট প্যাট্রোলিং ও মোবাইল প্যাট্রোলিংয়ের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালাবেন। পাশাপাশি অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে প্রায় ১৪ কিলোমিটার এলাকা পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।

কোম্পানি কমান্ডার মো. তারিকুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাজবাড়ীতে র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন।নির্বাচনের আগে ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগে ভোটাররা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে র‌্যাবসহ অন্যান্য বাহিনী সার্বক্ষণিক মাঠে থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১০

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৩

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৪

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৫

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৬

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

১৭

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

১৮

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

১৯

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

২০