রাজবাড়ীর দুইটি আসনেই বিএনপি প্রার্থীর বিশাল জয় - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীর দুইটি আসনেই বিএনপি প্রার্থীর বিশাল জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুইটি সংসদীয় আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। রাজবাড়ী-১ আসনে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আসনে মো. হারুন অর-রশিদ ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। একই সঙ্গে দুইটি আসনেই অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হয়। দিবাগত রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নূরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২ ভোট। ফলে বিজয়ী প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৫৩ হাজার ৪৪৯ ভোট বেশি পেয়েছেন। এছাড়া জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস গোলাপ ফুল প্রতীকে ৮ হাজার ৮৭ ভোট এবং জাতীয় পার্টির প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু লাঙ্গল প্রতীকে ২ হাজার ৫৮৬ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৩০ হাজার ৩১৫ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৭১ হাজার ৯০২ জন। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৩০৬ এবং বাতিল হয়েছে ৫ হাজার ৫৯৬টি। ভোট প্রদানের হার ছিল ৬৩ দশমিক ২০ শতাংশ।

গণভোটে এ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৫৭ হাজার ২৫৫টি এবং ‘না’ ভোট পড়েছে ৮৭ হাজার ২২৫টি। মোট গণভোট দিয়েছেন ২ লাখ ৭১ হাজার ৬৩১ জন। বৈধ গণভোটের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৭৫০ এবং বাতিল হয়েছে ২৬ হাজার ৮৮১টি।

অপরদিকে, রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুন অর-রশিদ ধানের শীষ প্রতীকে ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামিল হিজাযী শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ২৯৯ ভোট। ফলে বিজয়ী প্রার্থী তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৬৯ হাজার ৯৫৫ ভোট বেশি পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু কলস প্রতীকে ৩৬ হাজার ৩৩৮, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল মালেক হাতপাখা প্রতীকে ৮ হাজার ৫০৩, জাতীয় পার্টির প্রার্থী মো. শফিউল আজম খান লাঙ্গল প্রতীকে ২ হাজার ৫২, স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা ফুটবল প্রতীকে ১ হাজার ২১৯, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জাহিদ শেখ ট্রাক প্রতীকে ৬৩৩, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী কাজী মিনহাজুল আলম দেয়াল ঘড়ি প্রতীকে ৩২১ এবং সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আব্দুল মালেক মণ্ডল ছড়ি প্রতীকে ২৬৬ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৬৩ হাজার ১৯৪ জন। মোট বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৮৮৫ এবং বাতিল হয়েছে ৯ হাজার ৩০৯টি। ভোট প্রদানের হার ছিল ৬৪ দশমিক ৮৯ শতাংশ।

গণভোটে রাজবাড়ী-২ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৭ হাজার ৬২৫টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ১৪ হাজার ৭৬৭টি। মোট গণভোট দিয়েছেন ৩ লাখ ৬১ হাজার ৯০৪ জন। বৈধ গণভোটের সংখ্যা ৩ লাখ ২২ হাজার ৩৯২ এবং বাতিল হয়েছে ৩৯ হাজার ৫১২টি।

নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রাজবাড়ীর দুই আসনেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

`মানুষ আবা‌রো প্রমাণ করলো, এই দেশ সকলকে নিয়ে বসবাস করার উপযোগী স্থান’

শুকরানা নামাজ আদায় করতে বললেন রাজবাড়ী -২ আসনের নব নির্বাচিত এমপি হারুন অর রশীদ 

রাজবাড়ী-১ আসনে বিজয়ী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে ফুলেল শুভেচ্ছা

রাজবাড়ীর দুইটি আসনেই বিএনপি প্রার্থীর বিশাল জয়

গোয়ালন্দে দুই আনছার সদস্যকে দায়িত্ব থেকে অব্যহতি, এক ভোটারকে জরিমানা

বালিয়াকান্দি ভোট কেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি 

রাজবাড়ীর ৩৫৬ ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি

রাজবাড়ীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০, ড্রোনে নজরদারি

বালিয়াকান্দি থেকে লাঠি উদ্ধার, একজনের ১০ দিনের কারাদন্ড

দৌলতদিয়া ঘাটে ভোটযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, জরিমানা

১০

ধানের শীষের গণজোয়ারে বেইমানরা ভেসে যাবে -ধানের শীষের প্রার্থী হারুন অর রশীদ 

১১

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যত্যয় ঘটলে, এই অঞ্চলে আগুন জ্বলবে —খৈয়ম

১২

২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে

১৩

রাজবাড়ীর ৩৫৪ ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪৬০২ আনসার–ভিডিপি সদস্য

১৪

গোয়ালন্দের গণমিছিল সফল করতে বিএনপি নেতা আইয়ুব খানের গণসংযোগ

১৫

গোয়ালন্দে নির্বাচনকে সামনে রেখে পুলিশের বিশেষ চেকপোস্ট

১৬

গোয়ালন্দে অসুস্থ্য তরুন দল নেতা সন্তানদের নিয়ে ধানের শীষের প্রচারনায়

১৭

রাজবাড়ী‌তে ধানের শীষ প্রার্থীর প‌ক্ষে প্রতিবন্ধী‌দের সা‌থে মত‌বি‌নিময়

১৮

রাজবাড়ী-২ : এনসিপিকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন খেলাফত মজলিস প্রার্থী

১৯

রাজবাড়ী ২ আস‌নে স্বতন্ত্র প্রার্থী না‌সিরুল হক সাবুর ইশতেহার ঘোষণা: প্রচা‌রে বাধার অ‌ভি‌যোগ

২০