পাংশায় ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগের অফিস উদ্বোধনের ঘোষণা - Rajbari
কামাল হোসেন
২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগের অফিস উদ্বোধনের ঘোষণা

রাজবাড়ীর পাংশা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে অফিস উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকেই উপজেলা শহরের টেম্পু স্ট্যান্ড সংলগ্ন পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ব্যানারটি দেখা যায়। তবে কে বা কারা এবং কখন এটি টাঙিয়েছে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের বারান্দায় রশি দিয়ে ব্যানারটি ঝুলিয়ে রাখা হয়। ব্যানারে লেখা ছিল “রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মিতুল হাকিম পাংশা উপজেলাসহ রাজবাড়ী জেলার প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের অফিস শুভ উদ্বোধনের ঘোষণা দিয়েছেন। আজ পাংশা উপজেলা আওয়ামী লীগের অফিস শুভ উদ্বোধন করা হয় মিতুল হাকিমের নির্দেশনায়।” মিতুল হাকিম রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে এবং জেলা আওয়ামী লীগের সদস্য।

কার্যালয়ের পাশের এক চা দোকানি জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় সেখানে কোনো ব্যানার ছিল না। শুক্রবার সকাল ৭টার দিকে দোকান খুলতে এসে তিনি ব্যানারটি ঝুলতে দেখেন। এতে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ব্যানারটি টাঙানো হয়েছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর পর সেখানে ব্যানারটি পায়নি।

উল্লেখ্য, এর আগে গত ১৭ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধন সংক্রান্ত একটি ব্যানার দেখা যায়। সাম্প্রতিক এসব ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০