বালিয়াকান্দিতে বিএনপি নেতা চুন্নু’র শাস্তির দাবীতে বিক্ষোভ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে বিএনপি নেতা চুন্নু’র শাস্তির দাবীতে বিক্ষোভ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূইয়ার উপর হামলা, চাঁদাবাজি, দখলবাজি ও নৈরাজ্য সৃষ্টিকারীর চুন্নুর শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার সময় বালিয়াকান্দি উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি বালিয়াকান্দি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালিয়াকান্দি বাজারের চৌরঙ্গী মোড়ে সমাবেশ করে। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, সাংগঠনিক সম্পাদক বাচ্চু মন্ডল, মিরাজুল ইসলাম (সৈকত), উপজেলা ছাত্র দলের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক রাকিব বিল্লাহ, জেলা বিএনপির সাবেক সদস্য চৌধুরী মাহফুজুল কবির জুয়েল প্রমুখ। এসময় উপজেলা, ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নুর নেতৃত্বে উপজেলার সর্বত্র চাঁদাবাজি, দখলবাজি, মারধর সহ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার কারণে উপজেলা বিএনপির সুনাম চরম ভাবে ক্ষুন্ন হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ উপেক্ষা করে অপকর্ম করে মানুষের নাভিশ^াস সৃষ্টি করেছে। পুলিশ ও সেনাবাহিনী তাকে সহ তার ২ দোসরকে গ্রেপ্তার করেছে। তাদের গ্রেপ্তারের খবরে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়াকে লাঞ্ছিত করায় তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি বক্করের মৃত্যু

১

যৌনপল্লীতে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

২

দীর্ঘ ৪৪ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

৩

ফায়ার সার্ভিসের ‘১০২’ নম্বরে কল করে সেবা গ্রহনের আহবান

৪

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

৫

‘বাংলাদেশে আ’লীগ আর কখ‌নো ফি‌রে আসবে না, ফ‌লে দুঃস্বপ্ন দেখবেন না’ -প্রতিমন্ত্রী খৈয়ম

৬

রাজবাড়ী‌তে নারীর কা‌নের দুল নি‌য়ে উধাও চালকবে‌শের প্রতারক

৭

রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৮

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৯

গোয়ালন্দে গাঁজাসহ আটক ব্যাক্তির ১৪ দিনের কারাদণ্ড

১০

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

১১

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকারি আমন ধান সংগ্রহ শুরু

১২

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

১৩

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

১৪

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

১৫

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

১৬

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

১৭

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

১৮

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

১৯

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

২০