বালিয়াকান্দিতে শিক্ষক-কর্মচারী নিয়োগে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে শিক্ষক-কর্মচারী নিয়োগে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্কুল মাঠ তৈরীর নামে শিক্ষক-কর্মচারী নিয়োগে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক প্রধান শিক্ষক ও আ.লীগ নেতা সভাপতির বিরুদ্ধে। অপরাধীদের শাস্তির দাবীতে রবিবার সকালে স্কুলের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী ও কুরশী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, কুরশী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সামাদ, অভিভাবক সদস্য কবির হোসেন, মিজানুর রহমান রাজিব, স্কুলের প্রতিষ্ঠাতা ও জমি দাতার ছেলে মোস্তাফিজুর রহমান, স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা খলিলুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের কুরশী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিধান চন্দ্র রায় ও সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, রেলমন্ত্রীর চাচাতো ভাই এহসানুল হাকিম সাধন স্কুলের সভাপতি হয়ে স্কুলের খেলার মাঠ তৈরী করার নামে প্রায় ১০ জন শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়ে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কোন প্রকার স্কুলের খেলার মাঠ তৈরী বা কোন জমি ক্রয় করেনি। সম্পুর্ণ অর্থ পকেটস্থ করেছে। স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিধান চন্দ্র রায় বিদ্যালয়ের অর্থ আত্নসাৎ, চাকুরী বিধি মোতাবেক প্রতিষ্ঠানের হিসাবপত্র ও নিয়োগ সংক্রান্ত কাগজপত্র প্রদান না করে অবসর নিয়েছেন। তিনি জাল সনদ তৈরী করে চাকুরী দিয়েছে। এসকল অপকর্মের অর্থের বিনিময়ে সহযোগিতা করেছে বালিয়াকান্দি উপজেলা শিক্ষা অফিসার পারমিস সুলতানা, ডিজির প্রতিনিধি রাজবাড়ী সরকারী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ^াস। বিষয়টি তদন্ত পূর্বক জড়িতদের শাস্তির দাবী জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০