রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

জুলাই ছাত্র আন্দোলনে গুলিতে নিহত রাজবাড়ী সদর উপজেলার শহীদ আব্দুল গণির দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার দোয়া অনুষ্ঠান এবং শহীদ আব্দুল গণির কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। সদর উপজেলা প্রশাসন ও জেলা বিএনপি নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

শহীদ আব্দুল গণি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার আব্দুল মজিদ শেখের ছেলে। তিনি ঢাকার শুলশান-২-এর সিক্সসিজন নামের একটি আবাসিক হোটেলের কারিগরি বিভাগে কাজ করতেন। ২০২৪ সালের ১৯ জুলাই সকালে ঢাকার উত্তর বাড্ডার গুপীপাড়ার বাসা থেকে গুলশান-২-এ কর্মস্থলের দিকে রওনা হন আব্দুল গণি (৪৫)। পথিমধ্যে শাহজাহানপুর বাঁশতলা এলাকায় সংঘর্ষ চলাকালে তাঁর মাথার ডান পাশে গুলি লেগে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। ২১ জুলাই বিকেলে তাঁর লাশ গ্রামের বাড়ি খানখানাপুর আনা হয়। ওইদিন রাত সাড়ে আটটার দিকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। আব্দুল গণির স্ত্রী লাকি আক্তার, ছেলে আলামিন শেখ ও আট বছর বয়সী মেয়ে জান্নাত রয়েছে।

আব্দুল গণির মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন সদর উপজেলার খানখানাপুরে আব্দুল গণি বাড়ির পাশে ইটভাটা চত্বরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়াসহ সদর ও গোয়ালন্দ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় আব্দুল গণির পরিবারের খোঁজ খবর নিতে আসেন। পরে বিএনপি নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আব্দুল গণির কবরে শ্রদ্ধা জানান। এ সময় দোয়া পরিচালনা করেন খানখানাপুর দারুস সুন্নাহ হাফেজিয়া মাদরাসা ও এতিম খানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আতিকুর রহমান।

বিএনপি নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, জুলাই ছাত্র আন্দোলনে প্রায় ১৪০০ মানুষ শহীদ হন। তারমধ্যে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর আমার এলাকার শহীদ আব্দুল গণি আছেন। আব্দুল গণি শহীদ হওয়ার পর থেকে তার পরিবারের পাশে দাঁড়িয়েছি। আজকে তাঁর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে সরকারের কাছে দাবি একটাই শহীদদের হত্যার বিচার করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

১০

রাজবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত

১১

রাজবাড়ীতে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

১২

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

১৩

বালিয়াকান্দিতে আড়াই লাখ টাকার কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ

১৫

পাংশায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

১৬

মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণে গোয়ালন্দে মতবিনিময় সভা

১৭

রাজবাড়ীতে হামলা, ভাঙচুর ও নিরাপত্তাহীনতার অভিযোগ

১৮

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১৯

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

২০