শতা‌ধিক বিঘা জমি‌তে সরিষার চাষ, ফুলের সৌন্দর্য‌্য উপ‌ভোগ কর‌তে প্রকৃতিপ্রেমীদের ভির - Rajbari
রুবেলুর রহমান
১৯ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শতা‌ধিক বিঘা জমি‌তে সরিষার চাষ, ফুলের সৌন্দর্য‌্য উপ‌ভোগ কর‌তে প্রকৃতিপ্রেমীদের ভির

রাজবাড়ী কালুখালীর পদ্মার শাখা নদী‌র পা‌রের বিস্তৃর্ণ এলাকার প্রায় শত বিঘা জ‌মি‌তে চাষ হওয়া স‌রিষা ফু‌লের ন‌য়োনা‌ভিরাম হলুদ ফু‌লের সৌন্দর্য‌্য উপ‌ভোগ কর‌তে আসছেন প্রকৃ‌তিপ্রেমীরা, কাটাচ্ছেন প্রিয়জনসহ বন্ধু-বান্ধবের সা‌থে প্রিয় মুহুর্ত।

এ সময় অনেকে আবার তাদের প্রিয় মুহুর্ত ধারন করছেন ক্যামেরা বা মোবাইল ফোনে। প্রকৃ‌তিপ্রেমী‌দের দেখে ম‌নে হয় এটি কোন ফস‌লের মাঠ না, যেন কোন বি‌নোদন কেন্দ্র। একটু মুক্ত বাতাস ও সতেজ নিঃশ্বাস গ্রহ‌নের জন‌্য তারা কর্ম ব‌্যস্ততা রে‌খে দুর-দুরান্ত থে‌কে ছু‌টে আস‌ছেন প্রকৃ‌তির কা‌ছে এবং সরিষার হলুদ ফু‌লের চোখ জুরা‌নো ন‌য়োনা‌ভিরাম দৃশ‌্য দে‌খে তারা হ‌চ্ছেন মুগ্ধ। রাজবাড়ীর বি‌ভিন্নস্থা‌নের বিস্তৃর্ণ এলাকা জুরে চাষ হয় সরিষার। তারম‌ধ্যে অন‌্যতম ও বৃহৎ এলাকা হ‌চ্ছে কালুখালীর রতনদিয়ার মুড়ারিখোলা রুপসা এলাকা। এখন এখা‌নে সরিষার হলুদ ফুলে প্রকৃতি যেন সেজেছে এক অপরুপ সৌন্দর্য্যে, সৃ‌ষ্টি হ‌য়ে দিগন্তজু‌রে ন‌য়না‌ভিরাম দৃশ‌্য। প্রতিবছ‌রের ন‌্যায় এবারও এই এলাকায় একসাথে প্রায় ১শ একর জ‌মি‌তে চাষ হ‌য়ে‌ছে স‌রিষার। প্রতি‌দিন প‌রিবার-প‌রিজন ও বন্ধু-বান্ধবসহ শত শত মানুষ এই সৌন্দর্য‌্য উপ‌ভোগ কর‌তে আস‌ছেন। এদি‌কে স‌রিয়া চা‌ষে খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় এবছর বেড়েছে আবাদ। কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্ত‌রের আশা উৎপাদনও ভাল হ‌বে।

প্রকৃ‌তি‌প্রেমী মোঃ অনিক বলেন, যতদূর চোখ যাচ্ছে শুধু হলুদ আর হলুদ। নিজেদের মন‌কে ভাল করতে স্ত্রী‌কে নি‌য়ে পাংশা থে‌কে এখানে এসে‌ছি। আর এই সৌন্দর্য‌্য উপভোগ করতে প্রতি বছরই আসি । আশপাশের বি‌ভিন্ন উপ‌জেলা সহ অনেক দূর-দূরান্ত থেকে  মানুষ আসে । ছবি তুলে, ঘুরা ঘু‌রি ক‌রে, আড্ডা দেয় এবং এই সৌন্দর্য উপভোগ করে। আমিও স্ত্রীর সা‌থে নি‌য়ে ছ‌বি তুল‌ছি। এরকম প‌রি‌বেশ সব সময় পাওয়া যায় নাই। এক কথায় এখা‌নে চমৎকার প‌রি‌বেশ।

‌মোহাম্মদ রু‌বেল ব‌লেন, ফেসবুকে এই সরিষার ফুলের ভিডিও দেখে জেলা শহর থেকে স্ত্রী‌কে নি‌য়ে  ঘুরতে এসেছি । এসে সত্যিই খুব ভালো লাগছে। এখানে এসে মনে হচ্ছে যেন সরিষার রাজ্য, চারদিকে শুধু হলুদ আর হলুদ। শিশু, যুবক-যুব‌তি, কি‌শোর-‌কি‌শো‌রিসহ প্রায় বয়সী মানুষ এখা‌নে ঘুর‌তে এসে‌ছে। প্রকৃ‌তির সৌন্দর্য‌্য যে কতটা সুন্দর তা এই সরিষার ফুল দেখ‌লেই বোঝা যায়।

স্কুল ছাত্র আপন ব‌লে,  এখানে অনেক সরিষার ফুল জেনে স্কুল ছুটি শেষে বন্ধুরা মি‌লে ক‌্যা‌মেরা নি‌য়ে এসেছি। এসে সবাই মিলে মজা ক‌রেছি, ছবি তু‌লেছি। জায়গাটি খুবই সুন্দর।

সুষমা ব‌লেন, এখা‌নে আমার বাবার বাড়ী। এই সময়টা‌তে এখা‌নে আসা হয় সরিষা ফু‌লের সৌন্দর্য‌্য দেখ‌তে এবং ছ‌বি তোলা ও ভি‌ডিও কর‌তে। আজ মে‌য়ে, ভা‌বি ও ছোট বোন‌দের সা‌থে এখা‌নে এসে‌ছি। খুব ভাল লাগ‌ছে। যে দিকে তাকাই সে‌দি‌কেই শুধু স‌রিষার ফুল। বর্ষার সময় এখানে পানি থাকলেও এখন এখা‌নে সরিষা ফুলে ছেয়ে গে‌ছে। দূর দূরান্ত থেকে অনেকে মানুষ এসেছে। সবাইকে দে‌খে ম‌নে হ‌চ্ছে  এটা একটা পর্যটন কে‌ন্দ্র।

স্বর্ণা বিশ্বাস ব‌লেন, এক সা‌থে এত সরিষার‌ ক্ষেত আগে কখনও দে‌খি নাই। পরিবারের সদস্যদের সাথে আসছি, ছ‌বি তুল‌ছি। এত সুন্দর পরিবেশ সবারই ভালো লাগে, আমারও ভাল লাগ‌ছে। প্রকৃতির যে বিষয়টি সেটা এখানেই পাওয়া যায়।

স্থানীয় ম‌নিরুল ইসলাম ম‌নির ব‌লেন, রাজবাড়ী নদী কেন্দ্রিক জেলা। এখানে  বিনোদন কেন্দ্র নেই বললেই চলে। তবে কালুখালীর রুপসার এই স‌রিষা ফু‌লে আমরা মুগ্ধ। এখা‌নে প্রতি‌দিন জেলা-উপজেলা শহরসহ বি‌ভিন্নস্থান থে‌কে শতশত মানুষ আস‌ছে প্রকৃতির সৌন্দর্য‌্য উপভোগ করতে। স্থানীয় এলাকাবাসী হিসেবে আমরা আনন্দিত।

রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার গোলাম রাসূল বলেন, ফুল ‌ছোট-বড় সবার কা‌ছে প্রিয় ও আকর্ষনের। স‌রিষার হলুদ ফুল যখন এক সা‌থে দিগন্ত জু‌রে ফো‌টে, তখন যেমন মানু‌ষের ম‌নের খোরাক মেটায়, তেম‌নি প‌রি‌বেশের সৌন্দর্য‌্য বৃ‌দ্ধি ক‌রে। কালুখালীর রুপসায় বিস্তৃর্ণ এলাকার সরিষা ফু‌ল তেম‌নি এক মনমুগ্ধকর প‌রি‌বেশ সৃ‌ষ্টি ক‌রে‌ছে। যা দেখ‌তে প্রতিদিন সেখা‌নে আস‌ছে শতশত মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১০

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৩

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৪

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৫

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১৬

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

১৭

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

১৮

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

১৯

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

২০