রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৫ অগাস্ট ২০২৬, ১:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীর করা যৌতুক নিরোধ আইনের মামলায় মোছা. তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বালিয়াকান্দি আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তানিয়া খাতুন। শুনানি শেষে বিচারক আরিফ হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা।

মোছা. তানিয়া খাতুন, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে এবং রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেনের স্ত্রী। তিনি ঢাকার রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে কর্মরত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে তানিয়া খাতুনের। বিয়ের পর তানিয়া খাতুন স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা না দিলে সংসার করবেন না বলে একপর্যায়ে বাবার বাড়িতে চলে যান তিনি। পরে পরিবার ও স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। এরপর সাখাওয়াত হোসেন ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বালিয়াকান্দি আমলি আদালতে মামলা করেন। মামলাটি সি.আর. মামলা নং-৪০/২৬ হিসেবে নথিভুক্ত রয়েছে।

বাদী সাখাওয়াত হোসেনের অভিযোগ, যৌতুকের দাবিতে তিনি মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন। পারিবারিক ও সামাজিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফা জানান, মামলার তদন্ত শেষে তানিয়া খাতুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে তিনি আদালতে হাজির হয়ে সংসার করার শর্তে জামিন নেন। পরবর্তীতে লিগ্যাল এইডসহ বিভিন্ন মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তা কার্যকর হয়নি। মঙ্গলবার আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে মামলায় করা অভিযোগের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশে আ’লীগ আর কখ‌নো ফি‌রে আসবে না, ফ‌লে দুঃস্বপ্ন দেখবেন না’ -প্রতিমন্ত্রী খৈয়ম

১

রাজবাড়ী‌তে নারীর কা‌নের দুল নি‌য়ে উধাও চালকবে‌শের প্রতারক

২

রাজবাড়ীতে এক কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৩

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৪

গোয়ালন্দে গাঁজাসহ আটক ব্যাক্তির ১৪ দিনের কারাদণ্ড

৫

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

৬

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকারি আমন ধান সংগ্রহ শুরু

৭

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

৮

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৯

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

১০

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

১১

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

১২

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

১৩

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

১৪

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

১৫

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

১৬

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

১৭

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

১৮

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১৯

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

২০