পাংশা থেকে ৪২টি ককটেল উদ্ধার - Rajbari
কামাল হোসেন
৯ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশা থেকে ৪২টি ককটেল উদ্ধার

রাজবাড়ীর পাংশায় পরিত্যক্ত অবস্থায় ৪২টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০ এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।

শুক্রবার (৯ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে পাংশা উপজেলার বিষ্ণুপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি আমবাগান থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

এসআরবি-১০ সূত্রে জানা যায়, অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমবাগান থেকে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ৪২টি ককটেল উদ্ধার করা হয়। ককটেলগুলো সম্পূর্ণ অবিস্ফোরিত অবস্থায় ছিল।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার বলেন, উদ্ধার করা ককটেলগুলো ব্যবহার করে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে এসআরবির গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে এসআরবি-১০ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইন মামলায় ১ জন গ্রেফতার

১

এন‌সিপি নেত্রীর বাড়ী‌তে অ‌গ্নিসং‌যো‌গের প্রতিবা‌দে রাজবাড়ী‌তে মানববন্ধন

২

গোয়ালন্দে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড

৩

সংস্কার ও আধুনিকায়নের অভাবে সৌন্দর্য হারাচ্ছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র

৪

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

৫

গোয়ালন্দে হেরোইন সেবনরত অবস্থায় ৬ জন গ্রেপ্তার

৬

প্রিয় স্কুলে  ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার

৭

গোয়ালন্দে কৃষকের পেঁয়াজের জমিতে দুর্বৃত্তদের হানা, তুলে ও কেটে নষ্ট চারা

৮

গোয়ালন্দে অবৈধভাবে সার বিক্রি করায় দন্ড

৯

রাজবাড়ীতে পোস্টঅ‌ফি‌সে রাখা আত্মসাতের টাকা ফেরতসহ বিচা‌রের দা‌বি‌তে গ্রাহক‌দের বিক্ষোভ

১০

পাংশায় দোকানের চাল কেটে আড়াই লাখ টাকার মালামাল চুরি

১১

পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

১২

রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

১৩

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার

১৪

পাংশায় বিশেষ অভিযানে মাদক ও বালু উত্তোলনে ৭ জনের দণ্ড

১৫

রাজবাড়ীতে সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে ছাত্রদ‌লের বিক্ষোভ

১৬

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১৭

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

১৯

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

২০