পাংশায় দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক হিন্দু নারীর মাঝে শাড়ি বিতরণ - Rajbari
কামাল হোসেন
১০ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক হিন্দু নারীর মাঝে শাড়ি বিতরণ

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক হিন্দু নারীর মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে সরিষা বাজারে ব্যক্তিগত উদ্যোগে এসব শাড়ি বিতরণ করেন পাংশা উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক এবং সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. বাচ্চু বিশ্বাস।

শাড়ি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বাচ্চু বিশ্বাস, পাংশা উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক আতাহার হোসেন, সরিষা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুস ছাত্তার জোয়াদ্দার, ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ নেতা জিল্লুর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্য সিরাজুল ইসলাম এবং ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। এসময় বক্তারা বলেন, বাচ্চু বিশ্বাস দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। দুর্গাপূজা উপলক্ষে দরিদ্র হিন্দু নারীদের মাঝে শাড়ি বিতরণের উদ্যোগ প্রশংসনীয়। তিনি সবাইকে সঙ্গে নিয়ে ভালো থাকতে চান।

বাচ্চু বিশ্বাস বলেন, তাঁর সামান্য উপহার গ্রহণ করতে উপস্থিত হওয়ায় সবাইকে ধন্যবাদ। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করেন। পূজায় নতুন শাড়ি পরে নারীরা মন্দিরে যাবেন, এটি তাঁর কাছেও আনন্দের বিষয়। তিনি আরও বলেন, তাঁর দল বিএনপি বিশ্বাস করে, সবাই মিলে বাংলাদেশ। দল চাইলে তিনি সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। এ জন্য তিনি সবার দোয়া কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীর পদ্মা নদী‌তে ফাইনাল বাইচে দুই নৌকার মা‌ঝি-মাল্লা‌দের সংর্ঘষে নৌকা ডু‌বি, আহত ২০ 

১

রাজবাড়ীতে কলেজ ছাত্র রোহান হত্যা, গ্রেপ্তার ৩

২

পৌর‌নিক কা‌হিনী ফু‌টি‌য়ে তোলার পাশাপা‌শি রাজবাড়ী‌তে প্রস্তুত হ‌চ্ছে একইস্থা‌নে ৫২ খন্ড প্রতিমা

৩

পাংশায় দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক হিন্দু নারীর মাঝে শাড়ি বিতরণ

৪

রাজবাড়ী‌তে দ্বিতীয় দি‌নের প্রতি‌যো‌গিতায় ৭টি বাইচ অনু‌ষ্ঠিত

৫

রাজবাড়ীতে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

৬

পাংশা থেকে ৪২টি ককটেল উদ্ধার

৭

রাজবাড়ী‌তে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন কর‌লেন সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম

৮

রাজবাড়ী‌তে নি‌খোঁজের ৪ দিন পর কলেজ ছাত্রের বস্তাবন্দি মর‌দেহ উদ্ধার

৯

‘সাংস্কৃ‌তিক মন্ত্রণালয় আগের মতো নিথর নিস্তব্ধ মন্ত্রণালয় হবে না’ -সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী খৈয়ম

১০

‘অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান’ -স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ড. নুরুল ইসলাম

১১

আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন

১২

গোয়ালন্দে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৩

গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

১৪

ভুল চিকিৎসার শিকার বিথী আক্তার শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হেরেই গেল

১৫

গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৬

পাংশায় বিষ প্রয়োগে মাছ নিধন দায়ে বিএনপি নেতা গ্রেফতার 

১৭

দৌলতদিয়ায় প্রশাসনের অভিযান: ১ জনের ১ বছরের কারাদণ্ড

১৮

গোয়ালন্দে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের লক্ষ্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

১৯

পাংশায় নসিমনের চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু 

২০