গোয়ালন্দ থেকে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩ - Rajbari
কামাল হোসেন
১২ অক্টোবর ২০২৬, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ থেকে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাকে ঝুটের আড়ালে পাচারের সময় ৩০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) ভোরে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা গ্রামের আমিন উদ্দিনের ছেলে রমজান আলী (৩৪), দিঘীরপাড় গ্রামের মৃত কাওসার আলীর ছেলে ট্রাকচালক আরমান হোসেন ইউনুস (৩০) ও কাগমারী গ্রামের মোঃ মালেক মোড়লের ছেলে ট্রাকের হেলপার আরিফ হোসেন (৩২)।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মীর মনির হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে ডিবি পুলিশ। ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের ঝুটবোঝাই একটি টাটা কার্গো ট্রাক থামানো হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পালানোর চেষ্টা করলে ট্রাকের চালক, হেলপার ও আরেক ব্যক্তিকে আটক করা হয়। পরে ট্রাকের ভেতরে বক্সে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ট্রাক, দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। উদ্ধার ইয়াবার ওজন প্রায় তিন কেজি। যার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে যশোরে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার মীর মনির হোসেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, ডিবির ওসি মো. মফিজুল ইসলাম ও গোয়ালন্দঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৬০ বোতল মদ উদ্ধার

১

গোয়ালন্দ থেকে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

২

গোয়লন্দে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৩

গোয়ালন্দে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৪

গোয়ালন্দে ‘ফিরোজ-শরিফ স্মৃতি ফুটবল’-এর ফাইনাল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

৫

পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে ৭জন গ্রেপ্তার

৬

পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক আটক

৭

পাংশায় হেনস্তা কর‌তে মিথ‌্যা চাঁদাবা‌জির অ‌ভি‌যোগ, মুল বিরোধ জ‌মি-জমা সংক্রান্ত

৮

ধর্ষণে জন্ম নেওয়া সন্তানের ভরণপোষণ দেবে রাষ্ট্র, রাজবাড়ীতে আসামির যাবজ্জীবন

৯

রাজবাড়ীর পদ্মা নদী‌তে ফাইনাল বাইচে দুই নৌকার মা‌ঝি-মাল্লা‌দের সংর্ঘষে নৌকা ডু‌বি, আহত ২০ 

১০

রাজবাড়ীতে কলেজ ছাত্র রোহান হত্যা, গ্রেপ্তার ৩

১১

পৌর‌নিক কা‌হিনী ফু‌টি‌য়ে তোলার পাশাপা‌শি রাজবাড়ী‌তে প্রস্তুত হ‌চ্ছে একইস্থা‌নে ৫২ খন্ড প্রতিমা

১২

পাংশায় দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক হিন্দু নারীর মাঝে শাড়ি বিতরণ

১৩

রাজবাড়ী‌তে দ্বিতীয় দি‌নের প্রতি‌যো‌গিতায় ৭টি বাইচ অনু‌ষ্ঠিত

১৪

রাজবাড়ীতে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১৫

পাংশা থেকে ৪২টি ককটেল উদ্ধার

১৬

রাজবাড়ী‌তে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন কর‌লেন সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম

১৭

রাজবাড়ী‌তে নি‌খোঁজের ৪ দিন পর কলেজ ছাত্রের বস্তাবন্দি মর‌দেহ উদ্ধার

১৮

‘সাংস্কৃ‌তিক মন্ত্রণালয় আগের মতো নিথর নিস্তব্ধ মন্ত্রণালয় হবে না’ -সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী খৈয়ম

১৯

‘অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান’ -স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ড. নুরুল ইসলাম

২০