রাজবাড়ীর পদ্মা নদী‌তে ফাইনাল বাইচে দুই নৌকার মা‌ঝি-মাল্লা‌দের সংর্ঘষে নৌকা ডু‌বি, আহত ২০  - Rajbari
রু‌বেলুর রহমান
১০ অক্টোবর ২০২৬, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীর পদ্মা নদী‌তে ফাইনাল বাইচে দুই নৌকার মা‌ঝি-মাল্লা‌দের সংর্ঘষে নৌকা ডু‌বি, আহত ২০ 

রাজবাড়ীর পদ্মা নদী‌তে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতি‌যো‌গিতার শেষ দিন ফাইনাল টা‌নে দুই নে‌ৗকার বাইছা (মা‌ঝি-মাল্লা)র ম‌ধ্যে সংর্ঘষের ঘটনা ঘ‌টে‌ছে। এ সময় নিউ জনতার সংগ্রাম নে‌ৗকার হামলায় প্রায় ৮০ জন মা‌ঝি-মাল্লা বহনকারী নিউ শা‌রির‌ভিটা নে‌ৗকাটি পদ্মা নদী‌তে ডু‌বে যায় এবং এ হামলায় কমি‌টি সদস‌্য সহ নিউ শারির‌ভিটা নে‌ৗকার অন্তত ২০ জন আহত হবা‌র ঘটনা ঘ‌টে‌ছে। শ‌নিবার (১০ অ‌ক্টোবর) সন্ধ‌্যা সা‌ড়ে ৬টার দি‌কে লাল‌গোলা নামক স্থা‌নের পদ্মা নদী‌তে এ ঘটনা ঘ‌টে।

এ সময় প্রতি‌যো‌গিতার নে‌ৗকার পেছ‌নে থাকা দৌলত‌দিয়া নৌপু‌লিশ সহ অন‌্যান‌্য ট্রলারের সহায়তার প্রতি‌যো‌গি‌দের উদ্ধার ক‌রে জেলা পু‌লিশ, ফায়ার সা‌র্ভিসসহ বি‌ভিন্ন মাধ‌্যমে তা‌দের রাজবাড়ী সদর হাসপাতা‌লে পাঠা‌নো হয়। রাত সা‌ড়ে ৮টা পর্যন্ত আহত অবস্থায় হাসপাতা‌লে লতিফ সরদার, সুজাত, মাসুদ শেখ, রাকিব শেখ, রওশন মোল্লা, শাহিন শেখ, সাদ্দাম শেখ, ইসরাইল, আলাউদ্দিনসহ ১৪ জনকে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এরম‌ধে‌্য ১২ জন নিউ শা‌রির‌ভিটা নে‌ৗকার।

আয়োজক কমি‌টির সদস‌্য মোঃ গোলাম মোস্তফার দা‌বি, ফাইনাল টানের শে‌ষ পর্যায়ে পেছ‌নে প‌ড়ে ইচ্ছাকৃতভা‌বে নিউ জনতার সংগ্রাম নে‌ৗকার লোকজন নিউ শা‌রির‌ভিটা নে‌ৗকার ‌লোকজ‌নের উপর হামলা ক‌রে‌ছে। এ সময় নিউ শা‌রির‌ভিটা নে‌ৗকাটি ডু‌বে যায়। এ ঘটনায় ক‌মি‌টির ৪ জন সহ ১৭ জন আহত হ‌য়েছে। আহত‌দের চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে এবং ক‌মি‌টি তা‌দের খোজ খবর রাখ‌ছে। এখন পর্যন্ত কেউ নি‌খোঁজ নাই। পুরস্কার বিতরনী স্থ‌গিত রাখা হ‌য়ে‌ছে।

নিউ শা‌রির‌ভিটা নে‌ৗকার দল‌নেতা তৈয়ব আলী তপ‌নের দা‌বি, ফাইনাল টা‌নে পেছ‌নে প‌রে শেষ পর্যায় গি‌য়ে নিউ জনতার সংগ্রা‌ম চা‌পি‌য়ে দি‌য়ে তা‌দের উপর ল‌গি বৈঠা দি‌য়ে হামলা ক‌রে নৌকা ডু‌বি‌য়ে দেয়। এতে তা‌দের অ‌নেক বাইছা আহত হ‌য়ে‌ছে, এরম‌ধ্যে ১২ জন‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে । কারও মাথা ফে‌টে‌ছে, কারও হাত ভেঙে‌ছে, কারও পা ভেঙে‌ছে। একজন সম্ভাবত নি‌খোজ আছে, সবাই এক জায়গা হ‌লে শিউর হ‌তে পার‌বো। এই নৌকা‌টি তৈ‌রি কর‌তে প্রায় ১৩ লক্ষ টাকা খরচ হ‌য়ে‌ছে।

দৌলত‌দিয়া নে‌ৗপু‌লিশ ফাঁ‌ড়ির ওসি ত্রিনাথ সাহা জানান, ঘটনার সময় তারা পা‌শেই ছি‌লেন। ফ‌লে ঘটনার ঘটার সা‌থে তারাসহ পা‌শে থাকা অন‌্যান‌্য নৌকা দ্রুত সবাইকে উদ্ধার ক‌রছে। নি‌খোঁজের কোন তথ‌্য তা‌দের কা‌ছে নাই।

এর আগে বৃহস্প‌তিবার (৮ অ‌ক্টোবর) বি‌কে‌লে গ্রাম বাংলার ঐতিহ‌্য ও সংস্কৃ‌তি ফি‌রি‌য়ে আনা এবং মাদক থে‌কে যুব সমাজ‌কে দু‌রে রাখ‌তে রাজবাড়ীর গোদার বাজার সংলগ্ন পদ্মা নদীতে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে এই প্রতি‌যো‌গিতার উদ্বোধন ক‌রেন সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এম‌পি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইন মামলায় ১ জন গ্রেফতার

১

এন‌সিপি নেত্রীর বাড়ী‌তে অ‌গ্নিসং‌যো‌গের প্রতিবা‌দে রাজবাড়ী‌তে মানববন্ধন

২

গোয়ালন্দে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড

৩

সংস্কার ও আধুনিকায়নের অভাবে সৌন্দর্য হারাচ্ছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র

৪

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

৫

গোয়ালন্দে হেরোইন সেবনরত অবস্থায় ৬ জন গ্রেপ্তার

৬

প্রিয় স্কুলে  ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার

৭

গোয়ালন্দে কৃষকের পেঁয়াজের জমিতে দুর্বৃত্তদের হানা, তুলে ও কেটে নষ্ট চারা

৮

গোয়ালন্দে অবৈধভাবে সার বিক্রি করায় দন্ড

৯

রাজবাড়ীতে পোস্টঅ‌ফি‌সে রাখা আত্মসাতের টাকা ফেরতসহ বিচা‌রের দা‌বি‌তে গ্রাহক‌দের বিক্ষোভ

১০

পাংশায় দোকানের চাল কেটে আড়াই লাখ টাকার মালামাল চুরি

১১

পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

১২

রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

১৩

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার

১৪

পাংশায় বিশেষ অভিযানে মাদক ও বালু উত্তোলনে ৭ জনের দণ্ড

১৫

রাজবাড়ীতে সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে ছাত্রদ‌লের বিক্ষোভ

১৬

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১৭

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

১৯

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

২০