দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৬০ বোতল মদ উদ্ধার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ৬:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৬০ বোতল মদ উদ্ধার

​রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে ৬০ বোতল মদ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এই মাদক উদ্ধার করে।

​থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় অবৈধ মাদকের আস্তানায় ঝটিকা অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে পুলিশ মোট ৬০ বোতল মদ জব্দ করতে সক্ষম হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম জানান, মাদক ও অসামাজিক কার্যকলাপ রোধে থানা পুলিশের এই ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ​এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৬০ বোতল মদ উদ্ধার

১

গোয়ালন্দ থেকে ৩০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

২

গোয়লন্দে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৩

গোয়ালন্দে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৪

গোয়ালন্দে ‘ফিরোজ-শরিফ স্মৃতি ফুটবল’-এর ফাইনাল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

৫

পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে ৭জন গ্রেপ্তার

৬

পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক আটক

৭

পাংশায় হেনস্তা কর‌তে মিথ‌্যা চাঁদাবা‌জির অ‌ভি‌যোগ, মুল বিরোধ জ‌মি-জমা সংক্রান্ত

৮

ধর্ষণে জন্ম নেওয়া সন্তানের ভরণপোষণ দেবে রাষ্ট্র, রাজবাড়ীতে আসামির যাবজ্জীবন

৯

রাজবাড়ীর পদ্মা নদী‌তে ফাইনাল বাইচে দুই নৌকার মা‌ঝি-মাল্লা‌দের সংর্ঘষে নৌকা ডু‌বি, আহত ২০ 

১০

রাজবাড়ীতে কলেজ ছাত্র রোহান হত্যা, গ্রেপ্তার ৩

১১

পৌর‌নিক কা‌হিনী ফু‌টি‌য়ে তোলার পাশাপা‌শি রাজবাড়ী‌তে প্রস্তুত হ‌চ্ছে একইস্থা‌নে ৫২ খন্ড প্রতিমা

১২

পাংশায় দুর্গাপূজা উপলক্ষে দুই শতাধিক হিন্দু নারীর মাঝে শাড়ি বিতরণ

১৩

রাজবাড়ী‌তে দ্বিতীয় দি‌নের প্রতি‌যো‌গিতায় ৭টি বাইচ অনু‌ষ্ঠিত

১৪

রাজবাড়ীতে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১৫

পাংশা থেকে ৪২টি ককটেল উদ্ধার

১৬

রাজবাড়ী‌তে দুই দিনব্যাপী বাংলা উৎসবের উদ্বোধন কর‌লেন সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম

১৭

রাজবাড়ী‌তে নি‌খোঁজের ৪ দিন পর কলেজ ছাত্রের বস্তাবন্দি মর‌দেহ উদ্ধার

১৮

‘সাংস্কৃ‌তিক মন্ত্রণালয় আগের মতো নিথর নিস্তব্ধ মন্ত্রণালয় হবে না’ -সংস্কৃ‌তি প্রতিমন্ত্রী খৈয়ম

১৯

‘অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান’ -স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ড. নুরুল ইসলাম

২০