লগি-বৈঠার বর্বরোচিত হামলায় জড়িতদের বিচারের দাবীতে বালিয়াকান্দিতে জামায়াতের বিক্ষোভ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৮ অক্টোবর ২০২৪, ১:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লগি-বৈঠার বর্বরোচিত হামলায় জড়িতদের বিচারের দাবীতে বালিয়াকান্দিতে জামায়াতের বিক্ষোভ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি- বৈঠার বর্বরোচিত হামলায় জড়িতদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বালিয়াকান্দি উপজেলা শাখার উদ্যোগে সোমবার বিকালে বালিয়াকান্দি কেন্দ্রীয় ঈদগা ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়। বালিয়াকান্দি উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় ও বালিয়াকান্দি উপজেলা শাখার জামায়াত ইসলামীর আমীর মাওলানা মোঃ আব্দুল হাই জোয়াদ্দারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমীর এ্যাড. মোঃ নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জামায়াত ইসলামীর রাজবাড়ী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলার বহরপুর ইউনিয়ন শাখার আমীর গোলাম মোস্তফা, জামালপুর ইউনিয়ন শাখার আমীর মওলানা ইসাক আলী, নারুয়া ইউনিয়ন শাখার সভাপতি নুরুল ইসলাম, নবাবপুর ইউনিয়ন শাখার সভাপতি মিজানুর রহমান মিরাজ, বালিয়াকান্দি সদর ইউনিয়নের সভাপতি আবুল কাশেম, জামায়াতের সাবেক সেক্রেটারী খোন্দকার মনির আযম মুন্নু, বালিয়াকান্দি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তালহা প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার বর্বরোচিত হামলায় জড়িতদের বিচারের দাবী জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে প্রস্তা‌বিত সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শনে চীনের প্রতিনিধিদল

১

গোয়ালন্দে সড়ক নিরাপত্তায় ভ্রাম্যমান আদালতের অভিযান

২

পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ

৩

কালুখালী সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট, বিচারের দাবি স্থানীয়দের

৪

পদ্মায় অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ 

৫

পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

৬

 ‘আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

৭

গোয়ালন্দে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

৮

 ‘সবার অংশগ্রহনে কাঙ্খিত বাংলাদেশ গড়তে হবে’-অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর

৯

রাজবাড়ীতে রেলপথে পৃথক দুর্ঘটনায় নিহত ২

১০

পাংশায় সড়কের পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ মাদ্রাসার শিক্ষকের  বিরুদ্ধে

১১

গোয়ালন্দে দুই জেলের ১০ দিন করে কারাদণ্ড, কারেন্ট জাল ধ্বংস

১২

কালুখালী মৃগী বাজারে ভাঙা সড়কে জনদুর্ভোগ চরমে

১৩

গোয়ালন্দে প্রসূতির চিকিৎসায় গুরুতর অনিয়মের অভিযোগে চিকিৎসকের কারাদণ্ড

১৪

গোয়ালন্দে ফিটনেস বিহীন ট্রাককে জরিমানা

১৫

দৌলতদিয়ায় হেরোইনসহ ৬ মাদকসেবীর কারাদণ্ড

১৬

রাজবাড়ী পৌরভার পূজা মন্ডপ প‌রিদর্শনে মেয়র প্রার্থী রোমান

১৭

কালুখালীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার জরিমানা

১৮

রাজবাড়ী‌তে ২ লক্ষ মিটার জাল ও ২০ কে‌জি ইলিশসহ ৮ জে‌লে আটক

১৯

গোয়ালন্দে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

২০