বালিয়াকান্দির বাসাবাড়ী উচ্চ বিদ্যালয় ভূয়া কাগজে বসতবাড়ীকে বিদ্যালয়ের নামে রেজিষ্ট্রি ফাঁস ॥ ফেরতের উদ্যোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৭ নভেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দির বাসাবাড়ী উচ্চ বিদ্যালয় ভূয়া কাগজে বসতবাড়ীকে বিদ্যালয়ের নামে রেজিষ্ট্রি ফাঁস ॥ ফেরতের উদ্যোগ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বাসাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভূয়া কাগজে এক ব্যক্তির বসতবাড়ীর জমি রেজিষ্ট্রি করার ঘটনা ফাঁস হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জরুরী সভায় জমি ফেরতের সিদ্ধান্ত গৃহিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান।
ভূক্তভোগী বাসাবাড়ী গ্রামের দেলবর আলী মন্ডলের স্ত্রী মোছাঃ মর্জিনা খাতুন বলেন, ১৯৯৪ সালের স্থানীয় আক্কাস আলী মন্ডলের নিকট ৯ শতাংশ জমি ক্রয় করে সেখানে বসবাস করে আসছেন। সম্প্রতি বসতবাড়ীর ওই জমি মিউটেশন করতে গিয়ে জানতে পারি ২০০০ সালে বিক্রিত একই জমির মালিকের দুই ছেলে শরিফুল মন্ডল ও কালাম মন্ডলের নামে ভূয়া কাগজ তৈরী করে তাদের নিকট থেকে ১২ শতাংশ জমি রেজিষ্ট্রি করে নিয়ে তা মিউটেশন করেছে।
মর্জিনা খাতুনের ছেলে অন্ধ শুকুর বাউল বলেন, ওই জমিতে আমরা বসবাস করছি। বিষয়টি জানতে পেরে মিউটেশন বাতিলের জন্য আবেদন করা হয়েছে। আসলে এ কাজটি কি ঠিক করেছেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
স্থানীয়রা জানিয়েছেন, প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান স্কুলের নিয়োগ বাণিজ্য, গোপনে নিকটজনকে নিয়োগ সহ নানা অনিয়ম করে আসছে। বিষয়টি নিয়ে এলাকার লোকজন একাধিকবার অভিযোগ দিয়েও কোন সুফল মেলেনি। বিষয়টি প্রশাসনের নিকট তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
এ বিষয়ে বাসাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান অভিযোগ স্বীকার করে বলেন, ভূল বশতঃ বিক্রিত জমি স্কুলের রেজিষ্ট্রি হয়েছে। বৃহস্পতিবার স্কুলের জরুরী সভায় তাদের জমি ঠিক করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী‌তে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

রাজবাড়ীতে যুবদ‌লের বিক্ষোভ

পাংশায় বিআরডিবির সুফলভোগী সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন অনুষ্ঠিত 

পাংশায় মিনি তেল নিষ্কাশন যন্ত্র বিতরণ

১৬ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

গোয়ালন্দে অতিরিক্ত পন্য পরিবহনের দায়ে ৫ ট্রাককে জরিমানা

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১০

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

১১

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

১২

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

১৩

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

১৪

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

১৫

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১৭

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৮

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৯

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

২০