বিষণ্নতা কমাবে এই ইলেকট্রিক হেডসেট - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ সেপ্টেম্বর ২০২৪, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিষণ্নতা কমাবে এই ইলেকট্রিক হেডসেট

বিষণ্নতা কমাতে সহায়তা করছে ফ্লো নিউরোসায়েন্সের তৈরি ইলেকট্রিক হেডসেট। যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্যসেবা ‘এনএইচএস’-এর পরীক্ষার পর হেডসেটটি সাধারণের ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়েছে। তবে, এ ডিভাইসের দীর্ঘমেয়াদী সুবিধাগুলো এখনও অজানা।

এনএইচএসের পরীক্ষার ফলাফল অনুযায়ী, বিষন্নতার লক্ষণ কমিয়ে আনার কার্যকর সমাধান হতে পারে বিদ্যুচ্চালিত হেডসেটটি। যুক্তরাজ্যের সরকারি সেবা খাতেও ডিভাইসটি বিস্তৃত পরিসরে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সুইডিশ ভিত্তিক কোম্পানি ‘ফ্লো নিউরোসায়েন্স’ এই ইলেকট্রিক হেডসেটটি বানিয়েছে। যা বিষন্নতায় ভোগা রোগীদেরকে ছয় সপ্তাহের জন্য দৈনিক আধা ঘণ্টা করে পরতে দিয়েছিলেন চিকিৎসকরা। আর একে বিষন্নতা চিকিৎসার ‘ব্যবহারবান্ধব উপায়’ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।

এটি আসলে ‘বিষণ্নতা চিকিৎসার কার্যকর উপায়’ হিসাবে কাজ করেছে, যেখানে ‘ট্রান্সক্র্যানিয়াল ডাইরেক্ট কারেন্ট স্টিমুলেশন’ বা ‘টিডিসিএস’ নামে পরিচিত এক ব্রেইন স্টিমুলেশন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এমনটিই গবেষণায় দেখা গেছে।

মস্তিষ্কের সামনের অংশে সরাসরি দুর্বল বৈদ্যুতিক তরঙ্গ সরবরাহ করার মাধ্যমে মস্তিষ্কে আবেগের বহিঃপ্রকাশ ঘটানো জায়গাগুলোকে প্রাণবন্ত করে তোলে ডিভাইসটি।

ছয় সপ্তাহের এই পরীক্ষায় অংশ নেওয়া ৫৮ শতাংশের বেশি রোগী নিজের মানসিক অবস্থায় উন্নতি দেখেছেন, যেখানে এক তৃতীয়াংশ রোগীর বিষণ্নতার লক্ষণও বন্ধ হয়ে গিয়েছে বলে উল্লেখ করেছে গবেষকরা।

‘বাড়িতেই বিষন্নতার চিকিৎসা করা যায়, এমন প্রথম ও একমাত্র মেডিকেল অনুমোদিত ব্যবস্থা’ এটি, যা বিভিন্ন থেরাপি বা ওষুধের সঙ্গেও ব্যবহার করা যাবে বলছে ফ্লো নিউরোসায়েন্স

ডিভাইসটির পরীক্ষা হয়েছিল ‘নর্থহ্যাম্পটনশায়ার এনএইচএস ফাউন্ডেশনস ট্রাস্ট’-এর রোগীদের ওপর। তবে, কেউ চাইলে ব্যক্তিগতভাবেও এটি কিনতে পারেন, যার জন্য গুনতে হবে ৩৯৯ পাউন্ড (৫০৭ ডলার)।

পরীক্ষায় অংশ নেওয়া রোগীদের একজন ছিলেন জেমস মেইনার্ড, যিনি হেডসেটটি ব্যবহার করার আগে বিষন্নতায় ভুগছিলেন।

মেইনার্ড স্কাই নিউজকে বলেন, আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। আমার কোনো লক্ষ্য ছিল না। আর দৈনন্দিন জীবন আমি অনেক দুশ্চিন্তার মধ্যে কাটাতাম’

‘কাজে যাওয়া, শিশুদের কাছ থেকে বাড়িতে ফেরা, পারলে ঘুমাতে যাওয়া, এটাই আমার দৈনিক রুটিন ছিল।’

তবে ডিভাইসটি কয়েক সপ্তাহ দৈনিক ৩০ মিনিট করে পরে দেখার পর, নিজের বিষন্নতার লক্ষণ অনেকাংশেই কমে এসেছে বলে দাবি করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১০

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১২

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৩

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৪

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৫

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৬

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৭

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৮

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৯

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

২০