বালিয়াকান্দিতে সালমা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৫ নভেম্বর ২০২৪, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে সালমা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে স্বামী পরিত্যক্তা নারী সালমা আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও মাদকবিরোধী বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে গোবিন্দপুর জামে মসজিদ এলাকায় গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে এলাকাবাসী বহরপুর-রামদিয়া সড়কে বিক্ষোভ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, মোঃ আবুল কালাম আজাদ, মনিরুল ইসলাম মনির, আঃ রহিম মন্ডলসহ অনেকে। এসময় বক্তারা অভিযোগ করে বলেন, এলাকায় মাদক ব্যবসা ও সেবনের হার বেড়ে গেছে। এর প্রভাবে অপকর্মের ঘটনা বাড়ছে। গত ১ নভেম্বর রাতে সালমা আক্তারকে নির্মমভাবে হত্যা করে একটি লেবু গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় প্রশাসন এখনো কোনো রহস্য উদঘাটন করতে পারেনি। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং দোষীদের গ্রেফতারের মাধ্যমে সুবিচার নিশ্চিত করাসহ প্রশাসনের প্রতি  মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, গত ১ নভেম্বর রাতে গোবিন্দপুর গ্রামের সায়েল উদ্দিনের লেবু বাগানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সালমা আক্তারের মরদেহ উদ্ধার করে বালিয়াকান্দি থানা পুলিশ। নিহতের বাবা সৈয়দ আলী মন্ডল বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০