বালিয়াকান্দিতে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৯ নভেম্বর ২০২৪, ১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে দুই মাংস ব্যবসায়ীকে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দুই মাংস ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদ আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, মোবাইল কোর্ট পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫২ ধারায় অপরাধ স্বীকার করায় দুইজন মাংস ব্যবসায়ীকে যথাক্রমে ৮ হাজার ও ১ হাজার টাকা, সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র বিলি করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাদ আহমেদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকের অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০