বালিয়াকান্দিতে দুই বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে দুই বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল গ্রামে দুই ভাইয়ের বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ১৫-২০ জনের মুখোশধারী ডাকাত দল দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে এই ডাকাতি চালায়।

সাবেক ইউপি চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, ডাকাত দল প্রথমে বিদ্যুৎ ঘোষের বাড়ির জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। বিদ্যুৎ ঘোষকে মারধর করে চোখ-মুখ বেঁধে ফেলে। ডাকাতরা তার ঘর থেকে নগদ ৮০ হাজার টাকা ও ৫ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে। এরপর তারা বিপুল ঘোষের বাড়িতে গিয়ে তার ছেলেকে জিম্মি করে ঘরে ঢোকে। সেখান থেকে নগদ আড়াই লাখ টাকা ও ৩ ভরি ওজনের স্বর্ণালংকারসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগীরা থানায় কোনো অভিযোগ দায়ের করেননি বলে জানান ওসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০