কালুখালিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ১৫ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১২ জানুয়ারী ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ১৫

রাজবাড়ীর কালুখালিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গোল্ডেন লাইন পরিবহনের চালক বাচ্চু শেখ (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কালুখালির গড়িয়ানা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক বাচ্চু শেখ ফরিদপুর জেলার বাসিন্দা মোনছের শেখের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন সুমি আক্তার (৪০), হারুন অর রশিদ (৫০), জান্নাতুল (৩৮), শামীম রেজা (৩৯), আব্দুল্লাহ্ (৭), হাফিজুল (৬০), কামাল (৩৫), রুমান (২৫), হারুন (৩০), নিয়ামত (৫৫) এবং আরও কয়েকজন। তবে তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাজবাড়ীর পাংশা হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, বরিশাল থেকে রংপুরগামী গোল্ডেন লাইন (ঢাকা মেট্রো-ব ১৫-৯৭০৬) পরিবহনের বাস এবং কুষ্টিয়া থেকে ঢাকাগামী হানিফ (ঢাকা মেট্রো-ব ১৫-০৩২৪) পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই চালক গুরুতর আহত হন এবং সিটে আটকে পড়েন। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ফায়ার সার্ভিস কর্মীরা বাসের সামনের অংশ কেটে আটকে থাকা দুই চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে পৌঁছানোর পর গোল্ডেন লাইনের চালক বাচ্চু শেখকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ ঘটনাস্থল থেকে বাস দুটি জব্দ করেছে। আহতদের চিকিৎসা চলছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১০

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১১

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১২

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৩

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৪

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৫

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১৬

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১৭

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৮

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৯

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

২০