রাজবাড়ীতে বিকাশ ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৩ জুন ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বিকাশ ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :

রাজবাড়ীতে বিকাশ ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাই মামলার পলাতক আসামি রাসেল তফেদারকে (২৭) অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। তিনি আগমাড়াই এলাকার মো. তৌহিদ তফেদারের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে বিকাশ ব্যবসায়ী মো. সোহেল রানা দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে রাজবাড়ী সদর উপজেলার আগমাড়াই দাদশী রেলগেট এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা তিনজন ছিনতাইকারী মুখে কাপড় বেঁধে দেশীয় অস্ত্রের মুখে তাকে পথরোধ করে। ছিনতাইকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে তার সাথে থাকা বিকাশ লোডের নগদ ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং এলোপাতাড়ি মারধর করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নিজেই রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য র‌্যাব-১০ এর সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করেন। এরপর র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় রবিবার (২২ জুন) বিকাল সোয়া ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলাধীন দাদশী বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি মো. রাসেল তফেদারকে গ্রেপ্তার করে র‌্যাব-১০। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি রাসেলকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার জানান, আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে ছিনতাই মামলার একটি বড় অগ্রগতি হয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০