কালুখালীতে পারিবারিক বিরোধে স-মিল ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৯ অগাস্ট ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে পারিবারিক বিরোধে স-মিল ভাঙচুর ও দখল চেষ্টার অভিযোগ

কামাল হোসেন : রাজবাড়ীর কালুখালীর রতনদিয়া বাজারে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে একটি স-মিল ভাঙচুর করে দখল নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ আগস্ট) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. আব্দুল মতিন দেওয়ান এ ঘটনায় কালুখালী থানা ও কালুখালী আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল মতিন দেওয়ানের বড় ভাই আজাদ আলী দেওয়ান ও ছোট ভাই মো. সোহরাব হোসেন দেওয়ান তাঁদের ছেলেসহ কয়েকজন মিলে স-মিল ভাঙচুর ও দখলের চেষ্টা চালান। বাধা দিতে গেলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

আব্দুল মতিন দেওয়ান জানান, “আমরা পাঁচ ভাই। পৈত্রিক সূত্রে পাওয়া ও বোনের কাছ থেকে কেনা মিলে আমার রাস্তার পাশে ৫.৯৮ শতাংশ জমি রয়েছে। এখানে ২২ বছর ধরে স-মিল বসিয়ে ব্যবসা করছি। জমির মালিকানা আমার নামে রেকর্ড ও নামজারি আছে এবং নিয়মিত খাজনাও পরিশোধ করি। তারপরও দুই ভাই দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা করছে।” তিনি আরও বলেন, শুক্রবার সকালে খবর পেয়ে গিয়ে দেখেন দুই ভাইসহ ৮–১০ জন মিলে স-মিলের ঘর ভাঙচুর করছে। বাধা দিলে কেটে ফেলার হুমকি দেওয়া হয় এবং শ্রমিকদেরও তাড়িয়ে দেওয়া হয়। তাঁর জমিতে নির্মিত একটি দোকানঘরও বড় ভাই দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন এবং এর ভাড়াও দিচ্ছেন না।

অভিযুক্ত আজাদ আলী দেওয়ান বলেন, “রাস্তার পাশে সব ভাইয়ের জমি থাকার কথা। আমার ভাই কাগজপত্র করে জমি দখল করে রেখেছে। আমরা সালিশের মাধ্যমে ঘর ভেঙেছি।” তবে কে সালিশ করেছে বা কোনো লিখিত আদেশ আছে কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। জমির রেকর্ড ও নামজারি যদি ভাইয়ের নামে থাকে, তবে উচ্ছেদের কারণও তিনি ব্যাখ্যা করতে পারেননি।

কালুখালী থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, “বিষয়টি পারিবারিক। অভিযোগ পেয়েছি। দুই পক্ষকেই শান্ত থেকে বিষয়টি সমাধান করার পরামর্শ দেওয়া হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১০

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৩

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১৫

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৬

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৭

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৮

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৯

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

২০