পাংশায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১০ অগাস্ট ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মাসুদ রেজা শিশির : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবী তুলে রাজবাড়ীর পাংশায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  পাংশা প্রেসক্লাবের আয়োজনে বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাবের সামনে মালেক প্লাজা থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মালেক প্লাজার সামনে গিয়ে শেষ হয়। এ সময় সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে স্থানীয় ও জেলার সাংবাদিকরা র‍্যালিতে অংশ নেন। পরে  ঘন্টা ব্যাপী মানববন্ধনে পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক আমার দেশের প্রতিনিধি এম.এ জিন্নাহ সভাপতিত্বে ও বাংলা টিভির প্রতিনিধি রতন মাহমুদের সঞ্চালনা বক্তব্য রাখেন  বিডি ২৪ লাইভ ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মাসুদ রেজা শিশির, দৈনিক কুষ্টিয়ার কাগজের সহ সম্পাদক কাজী সেলিম, প্রেসক্লাবের সদস্য সচিব মোহাম্মদ জাকির হোসেন সরদার, প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক দৈনিক কালবেলার প্রতিনিধি মোঃ শামীম হোসেন, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রতিনিধি এস কে পাল সমীর, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি সাকী মাহবুব, এশিয়ান টিভির ক্যামেরা পারন্সন আল-আমিন হোসেন, দৈনিক আমার সংবাদের কালুখালী উপজেলা প্রতিনিধি সাংবাদিক রাকিবুল ইসলাম প্রমুখ। এ সময় পাংশা প্রেসক্লাবের সদস্য চ্যানেল এস এর জেলা প্রতিনিধি শাহীন রেজা, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি আকাশ মাহমুদ, দৈনিক চিত্রের প্রতিনিধি উজ্জল হোসেন, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি জসিম উদ্দিন, সাম্পান মাহমুদ, শরিফুল ইসলাম, নয়া বাংলাদেশ টিমের শাহীন, দৈনিক জয়সাগরের জেলা প্রতিনিধি রেবা খাতুন, কালুখালীর আদম আলীসহ পাংশার সকল গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ কর্মসুচীতে অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

১

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

২

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

৩

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

৪

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

৫

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

৬

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

৭

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

৮

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

৯

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

১০

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১২

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

১৩

কালুখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৪

নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৫

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৬

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

১৭

গোয়ালন্দে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৮

‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট’ যানবাহন থেকে নেমে ফেরিতে উঠায় ভোগান্তি

১৯

কর্মকর্তা-কর্মচারী ছাড়া তালাবদ্ধ রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

২০