গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নিয়মিত রক্তদাতা আরাফাত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নিয়মিত রক্তদাতা আরাফাত

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী গোয়ালন্দ ব্লাড ডেনার্স ক্লাবের নিয়মিত রক্তদাতা মো. আরাফাত মোল্লা (২৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আরাফাত গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টার দিকে। আরাফাত মোল্লা মোটরসাইকেল যোগে উপজেলার মাখন রায়ের পাড়া নতুন ব্রীজ এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। এসময় তার মাথায় মারাত্মক আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তার অবস্থার আরো অবনতি হলে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

আরাফাতের মৃত্যুতে গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন বলেন, আরাফাত নিয়মিত রক্তদাতা হিসেবে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে অবদান রেখেছেন। তার মতো একজন তরুণের চলে যাওয়া আমাদের জন্য বড় শূন্যতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১০

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১১

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১২

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৩

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৪

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

১৫

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

১৬

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

১৭

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

১৮

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

২০