সাবেক রেলমন্ত্রীর চাচাতো ভাই ও সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক রেলমন্ত্রীর চাচাতো ভাই ও সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

রাজবাড়ীতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের চাচাতো ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুহিনুর রহমানকে অপহরণের পর নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার দুপুরে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করেছেন বলে নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান খান।
জানাগেছে, ২০১৪ সালের ১২ জানুয়ারী জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুহিনুর রহমানকে অপহরণ, গুম ও চাঁদা আদায়ের জন্য নির্যাতনসহ খুনের চেষ্টা করে। তাকে নির্যাতন করাসহ ১০ লক্ষ টাকা চাঁদাদাবি করে। ৫ লক্ষ টাকা নেয় এবং বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করে। দেশে ও বিদেশের বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা করতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার ব্যায়ভার বহন করে। এখনো সোজা হয়ে দাড়াতে পারেন না। এ কারণে সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, বালিয়াকান্দি থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু সামা মোঃ ইকবাল হায়াত, বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নায়েব আলী, নাছির উদ্দিন, নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারুয়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, নারুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কালাম, জিল্লুল হাকিমের ছেলে মিতুল হাকিম সহ অজ্ঞাতনামা ৩জনকে আসামী করে গত ২৫ আগস্ট রাজবাড়ী আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বালিয়াকান্দি থানায় এফআইআর করার জন্য ম্যাজিষ্ট্রেট মৌসুমী সাহা নির্দেশ দেন। পরে থানায় মামলাটি গ্রহণ করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান খান বলেন, থেকে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের চাচাতো ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধনকে গোপন খবরের ভিত্তিতে দুপুর দেড় টায় ফরিদপুর শহর বাইপাস সড়কের পিয়ারপুর বাজার স্পিড ব্রেকারের উপর থেকে বেরিকেড দিয়ে ফরিদপুর র‌্যাব-১০ সিপিসি-৩ এর চৌকস টিম গ্রেপ্তার করেছে। তাকে থানায় হস্তান্তর করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১০

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১১

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

১২

দৌলতদিয়ায় ফের বাসডুবি : বাস যাত্রীশুন্য করতে কর্তৃপক্ষের কঠোরতায় ঘটেনি প্রাণহানি

১৩

সকলের সহযোগিতায় বাসডুবিতে কোনো প্রাণহানি ঘটেনি: নৌপরিবহন প্রতিমন্ত্রী

১৪

পাংশায় আম খাওয়ার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ  

১৫

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার

১৬

গোয়ালন্দে ফিরলেন সাবেক যুবদল নেতা ফরিদ দেওয়ান, ব্যাপক সংবর্ধনা 

১৭

ভোক্তার অধিকার নিশ্চিতকরণে রাজবাড়ীতে মতবিনিময় সভা

১৮

রাজবাড়ী সদর হাসপাতা‌লে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতর‌ণের অভি‌যোগ

১৯

রাজবাড়ীতে এক মাদকসেবীর ৩ মাসের কারাদন্ড

২০