রাজবাড়ীতে কমিউনিস্ট পার্টির পথসভা অনুষ্ঠিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে কমিউনিস্ট পার্টির পথসভা অনুষ্ঠিত

Oplus_0

স্টাফ রিপোর্টার : কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাম-গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বানে রাজবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া। অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য জলি তালুকদার, সদস্য পরেশ কর, মানবেন্দ্র দেব, বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা কমিটির সভাপতি স্বপন কুমার দাস, জেলা সিপিবির সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, জেলা ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুণ কুমার সরকার, জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক শুশান্ত কুমার রায় এবং জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল। সভা সঞ্চালনা করেন সিপিবির সদস্য এজাজ আহমেদ।

বক্তারা বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিস্ট দুঃশাসনের বিরুদ্ধে সিপিবি ও বামপন্থী দলগুলো লড়াই করে যাচ্ছে। ২০২৪ সালের গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বরং শ্রমিক অধিকার হরণ ও জাতীয় সম্পদ বিদেশীদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তারা আরও বলেন, দেশের ইতিহাসে কোনো সরকারই শ্রমিক শ্রেণির মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেনি। আগামী নির্বাচনে বাম-গণতান্ত্রিক শক্তির সরকার গঠন করেই শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায় করতে হবে। পথসভা শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা উদীচী কার্যালয়ে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০