কালুখালীতে বাড়ী-ঘর ভেঙে ব্যক্তিমালিকানাধীন জমিতে জোড়পুর্বক খাল খননের অভিযোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৮ অক্টোবর ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে বাড়ী-ঘর ভেঙে ব্যক্তিমালিকানাধীন জমিতে জোড়পুর্বক খাল খননের অভিযোগ

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মোহনপুর বিলের পানি বের করনার জন্য জোড়পুর্বক খাল খনন করেছে গ্রামবাসি। এতে পাটবাড়ীয়া গ্রামের অর্ধ শতাধিক পরিবারের বাড়ী-ঘর ভাংচুর, বৈদ্যুতিক খুটি, ও যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শনিবার বিকেলে পাটবাড়ীয়া গ্রামের নারী-পুরুষ ৩ রাস্তা মোড়ে খাল খননের নামে ব্যক্তি মালিকানাধীন জমি, বাড়ী ভাংচুর ও ক্ষতি সাধনকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।  এসময় সাহিদুর রহমান, আইয়ুব আলী, নুর ইসলাম, বিপুল, বাবলু, জোৎ¯œা বেগম, কবরী বেগমসহ অনেকেই বলেন, ভান্ডারখোলা, বড় বাংলাট এলাকার পানি বের করার জন্য তাদের এলাকায় সরকারী খাল থাকলেও সেখানে মানুষ ভরাট করে দখল করেছে। সেই খাল খনন না করে ষড়যন্ত্রমুলকভাবে পাটবাড়ীয়া মৌজার নাল জমি কেটে খাল খনন করছে। এতে বিপুল, শরীফ, রেজোয়ান, নুর ইসলামের বাড়ী-ঘর ভাংচুর করাসহ
অর্ধশতাধিক বাড়ীর চলাচল পথ কেটে বন্ধ করে দিয়েছে। প্রকাশ্যে দিবালোকে এসব কাজ করেছে। আমরা এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করি।
তারা বলেন, অভিযোগ দায়ের করেও কোন ফল হয়নি। গত বৃহস্পতিবার সহ¯্রাধিক মানুষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পাটবাড়ীয়া গ্রামে এসে খাল খননের নামে বাড়ী ঘর ভাংচুর করাসহ ভেকু দিয়ে যাতায়াতের পথ কেটে নষ্ট করে দেয়। বিভিন্ন স্থানে থাকা পাইপ তুলে নষ্ট করে।
তারা বলেন, অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে এ জন্য পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ওই এলাকায় ঘটনাস্থলে আসেন। তারা অন্যায়কারীদের কিছু না বলেই ফিরে যান। এ খাল খননের নামে ভাংচুর ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে স্থানীয় প্রভাবশালি গোলাম মোস্তফা রাজা, হারুন অর রশীদ, বিল্লাল হোসেন, জলিল মন্ডল, সামাদ আলী, হুমায়ুন, কাদের মন্ডল টিপু মোল্লা, জিয়াউল হক, রাজাসহ সহ¯্রাধিক মানুষ।
রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স নিয়ে যাই এবং তাদের সাথে কথা বলি। আলোচনার মাধ্যমে খান পূনঃখননের কথা আমরা বলছি। তবে তারা খাল খনন অব্যাহত রাখে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১০

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১১

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১২

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৩

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৪

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৫

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৬

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৭

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৮

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

১৯

গোয়ালন্দ প্রতিরোধ যুদ্ধ ও গণহত্যা দিবস পালিত

২০