বালিয়াকান্দিতে কৃষকদের ব্যাতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত - Rajbari
কামাল হোসেন
২৫ নভেম্বর ২০২৫, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে কৃষকদের ব্যাতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কৃষকদের মাঝে বিনোদন ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এক ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে এসিআই ক্রপ কেয়ার কুষ্টিয়া রিজিওন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বালিয়াকান্দির বহরপুর তেতুলিয়া সমাজকল্যাণ সমিতির মাঠে স্থানীয় কৃষকদের নিয়ে গঠিত ৬ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে অংশ নেয়—এসিবিন একাদশ, ফ্লোরা একাদশ, এসিফ্লো একাদশ, সালফক্স একাদশ, রোবানন একাদশ ও পাইরাজিন একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো শেষে এসিবিন একাদশ ও ফ্লোরা একাদশ ফাইনালে ওঠে। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় ফাইনাল ম্যাচের সিদ্ধান্ত ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে এসিবিন একাদশ ফ্লোরা একাদশকে ৩–২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরো ইভেন্টকে কেন্দ্র করে মাঠে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। খেলাকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. শাখাওয়াত হোসেন গালিব, এসিআই ফরমুলেশন লিমিটেড পিএলসি কুষ্টিয়া রিজিওনের সেলস ম্যানেজার মো. হাবিবুর রহমান, প্রোডাক্ট এক্সিকিউটিভ মো. তরিকুল ইসলাম, সিনিয়র টেরিটোরি ম্যানেজার মো. ফিরোজ আলী, টেরিটোরি এক্সিকিউটিভ মো. ইনায়েত হোসেন, সেলস প্রমোশন অফিসারবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসিআই ফরমুলেশনের মনোনীত পরিবেশক মেসার্স আকরামুজ্জামানের স্বত্বাধিকারী আকরামুজ্জামান। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

এসময় প্রধান অতিথি কৃষিবিদ রতন কুমার ঘোষ বলেন, “কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তার মূল বাহক। মাঠে পরিশ্রমের পাশাপাশি তাদের মানসিক প্রশান্তি ও বিনোদনের সুযোগ সৃষ্টি করাও জরুরি। এ ধরনের খেলাধুলা কৃষকদের মাঝে ঐক্য, উৎসাহ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে। কৃষকদের কল্যাণে এসিআই যে এমন উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১১

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১২

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৩

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৪

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৫

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৬

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৭

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৮

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৯

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

২০