কালুখালীতে ট্রাক চাপা পড়ে নছিমন যাত্রীর মৃত্যু - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫, ৪:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে ট্রাক চাপা পড়ে নছিমন যাত্রীর মৃত্যু

রাজবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে নছিমনের এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আলমাস শেখ (৩৫)। তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর গ্রামের ছাব্দুল খার পাড়ার করিম শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়াগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক দুর্গাপুর ব্রিজ এলাকায় পৌঁছালে ট্রাকটির এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে পড়ে যায়। এ সময় নাটোর থেকে গোয়ালন্দগামী যাত্রীবোঝাই একটি নছিমন ট্রাকটির নিচে চাপা পড়ে। এতে নছিমনে থাকা যাত্রীদের মধ্যে আলমাস শেখ ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেল সাড়ে ৪টার দিকে ট্রাক থেকে সিমেন্ট খালি করে নিহতের মরদেহ উদ্ধার করেন।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১০

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৩

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১৫

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৬

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৭

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৮

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৯

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

২০