রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে হত্যাচেষ্টা মামলার ২ আসামী গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে হত্যাচেষ্টা মামলার ২ আসামী গ্রেপ্তার

রাজবাড়ীতে সেনাবাহিনী বিশেষ অভিযানে হত্যা চেষ্টা মামলার ২ আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদাহ গ্রামের মৃত হাবিবুর রহমান খানের ছেলে আমজাদ খান (৫০) ও একই গ্রামের নওশের খানের ছেলে হাফিজ খান (২৮)।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সেনা ক্যাম্প কর্তৃক সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদাহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর উপজেলার মুচিদাহ গ্রামের মোঃ আব্দুল হান্নান খানের ছেলে মোঃ সাগর আলী খান রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্পে এসে অভিযোগ করে বলেন, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে তার পিতা মোঃ আব্দুল হান্নান খান বসন্তপুর ইউনিয়নের মুচিদাহ খেলার মাঠ থেকে নিজ বাড়িতে আসার সময় ওই এলাকার কতিপয় দুস্কৃতিকারী জমি সংক্রান্ত বিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র এবং ধারালো ছুরিসহ তার পিতাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা এবং কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় তারা রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত আসামীরা গ্রেপ্তার না হওয়ায় তাদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতকরণে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। এ অভিযোগের গুরুত্ব বিবেচনায় রেখে সেনা কর্তৃপক্ষ দ্রুত একটি পরিকল্পিত অভিযানের সিদ্ধান্ত গ্রহণ করে। প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের পর রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী সেনা ক্যাম্পের সেনা সদস্যদের একটি দল মুচিদাহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার ২নং আসামী আমজাদ খান (৫০) ও ১০ নং আসামী হাফিজ খান (২৮) গ্রেপ্তার করে। পরে সেনা ক্যাম্প থেকে গ্রেপ্তারকৃত আসামীদের রাত সোয়া ১০টার দিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, আসামীদের সোমবার সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১০

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১১

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১২

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৩

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৪

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৫

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১৬

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১৭

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৮

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৯

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

২০