কালুখালীতে দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলায় ৪ শিক্ষক অব্যাহতি - Rajbari
মাসুদ রেজা শিশির 
১২ মে ২০২৬, ৬:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলায় ৪ শিক্ষক অব্যাহতি

রাজবাড়ীর কালুখালী উপজেলায় দাখিল পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার অভিযোগে চারজন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) দাখিল কৃষিশিক্ষা পরীক্ষা চলাকালে উপজেলার কালুখালী দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন— সূর্য্যদিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. আব্দুল আজিজ, সংগ্রামপুর দাখিল মাদ্রাসার ইবতেদায়ী প্রধান হুমায়ুন কবির, হোংলাডাংগী এম.আই কামিল মাদ্রাসার মুহাদ্দিস ফায়জুল্লাহ এবং আড়কান্দি শহীদ মুক্তিযোদ্ধা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী এরশাদ হোসেন।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন। তিনি জানান, পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি ১ ও ৫ নম্বর কক্ষে দায়িত্বে থাকা শিক্ষকদের অবহেলা লক্ষ্য করেন। এ সময় পরীক্ষার্থীদের মধ্যে নকলের সুযোগ এবং কক্ষের জানালার পাশে কৃষিশিক্ষা বিষয়ের গাইড বই পাওয়া যায় বলে অভিযোগ ওঠে। পরে বিষয়টি কেন্দ্র সচিবকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি জোরদার করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১০

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১১

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১২

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৩

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৪

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৫

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১৬

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১৭

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৮

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৯

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

২০