রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার রিয়াজুদ্দিন পাড়া এলাকায় অবৈধ মাটি উত্তোলন প্রতিরোধে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৭ জুন) পরিচালিত এ অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) বিকল করে দেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলিত মাটি পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি উপস্থিত না থাকায় কাউকে আটক বা তাৎক্ষণিক জরিমানা করা সম্ভব হয়নি বলে জানায় প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান জানান, পরিবেশ, কৃষিজমি ও সড়ক রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন