‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) উপজেলা কৃষি অফিসের আয়োজনে গোয়ালন্দ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে এ মেলা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসার সৈয়দ রায়হানুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল মেলার উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ও মানসম্মত ফল উৎপাদনের পাশাপাশি ফল সংরক্ষণ ও অপচয় রোধে কৃষক ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মন্তব্য করুন