কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালকের মৃত্যু - Rajbari
কামাল হোসেন
১৮ অগাস্ট ২০২৬, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চাকা মেরামতের সময় পেছন থেকে অপর একটি ট্রাকের ধাক্কায় মো. নজরুল ইসলাম (২৮) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. নজরুল ইসলাম বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের আব্দুল মালেক মিয়ার ছেলে।

নিহতের সহকারী (হেলপার) মো. জোবায়ের বলেন, খুলনা মেট্রো-ট-১১-২২১৬ নম্বরের ট্রাকটি বরিশালের গৌরনদী এলাকা থেকে তুলার গাছ বোঝাই করে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে কালুখালীর পাইকারামোড় এলাকায় পৌঁছালে ট্রাকটির একটি চাকা বাস্ট হয়ে যায়। পরে তারা সড়কের পাশে ট্রাকটি দাঁড় করিয়ে চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে সজোরে ধাক্কা দেয়। এতে নজরুল ইসলাম ট্রাকের সামনের চাকার এক্সেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা স্থানীয়দের সহযোগিতায় রেকার ব্যবহার করে ট্রাকের নিচ থেকে নজরুল ইসলামকে উদ্ধার করেন। পরে তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় রেকারের মাধ্যমে ওই চালককে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, চালকের মৃত্যু

পাংশায় ৩ জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতি, আটক-১

পাংশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ্যদের মাঝে টিন ও অর্থ বিতরণ

গোয়ালন্দে নিরাপদ খাদ্য ব্যাবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল গ্রেপ্তার

গোয়ালন্দে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রির দায়ে জেল-জরিমানা

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

১০

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

১১

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

১২

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

১৩

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

১৫

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

১৬

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

১৭

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১৮

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১৯

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

২০