ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ীতে ১ জনকে পিটিয়ে হত্যা: ১ নারী আটক - Rajbari
মাসুদ রেজা শিশির
২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ীতে ১ জনকে পিটিয়ে হত্যা: ১ নারী আটক

রাজবাড়ীর কালুখালীতে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। নিহত নজরুল ইসলাম উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ, সংঘর্ষের এক পর্যায়ে নজরুল ইসলাম খানকে বেধড়ক মারধর করা হয় এবং তার মাথায় আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মেয়ে রুনা বলেন, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধের সৃষ্টি হয়। পরে তারা হামলা চালিয়ে তার বাবাকে বেধড়ক মারধর করেন। মারধরের একপর্যায়ে মাথায় আঘাত করা হলে ঘটনাস্থলেই তার বাবা মারা যান। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।” এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার। ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে কারেন্ট জালসহ জেলে গ্রেপ্তার

১

দক্ষতার স্বীকৃতি স্বরূপ ‘পুলিশ পদক’ পেলেন রাজবাড়ীর ডিবির ওসি মফিজুল

২

গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

৩

গোয়ালন্দে অতিরিক্ত ওজনবাহী ৪টি ট্রাকে জরিমানা

৪

চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

৫

ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রাজবাড়ীতে ১ জনকে পিটিয়ে হত্যা: ১ নারী আটক

৬

মেধাবী ছাত্র তীব্র বিশ্বাসের জীবন বাঁচাতে এগিয়ে আসুন

৭

দৌলতদিয়ায় মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

৮

সিজারের পর পেটে গজ রেখে অস্ত্রোপচারের অভিযোগ

৯

গোয়ালন্দে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

১০

উৎসবমুখর পরিবেশে গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে এইচএসসি নবীন বরণ

১১

রাজবাড়ীতে শ্রমিকদ‌লের বিক্ষোভ

১২

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশা বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

১৩

রাজবাড়ীতে বিএফএফ-সমকাল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৪

রাজবাড়ী‌তে ইসলা‌মিক ড্রেসের শোরুম কাফ এর উদ্বোধন

১৫

গোয়ালন্দে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ৬১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

১৬

রাজবাড়ী‌তে প্রবাসীর স্ত্রী‌কে হত‌্যা মামলায় একজ‌নের যাবজ্জীবন

১৭

পাংশায় দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির নেতাদের সঙ্গে ওসির মতবিনিময়  

১৮

রাজবাড়ী‌তে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

১৯

রাজবাড়ীতে যুবদ‌লের বিক্ষোভ

২০