রাজবাড়ীর গোয়ালন্দ থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এসআরবি-১০ অভিযান চালিয়ে কার্তুজসহ ২টি আগ্নেয়াস্ত্র ও ১০টি ককটেল উদ্ধার করেছে। এসময় মো. ইসলাম সেক আকাশ (৪১) নামের ১ জন ব্যক্তি গ্রেফতার করেছে এসআরবি-১০। সে গোয়ালন্দ উপজেলার ভোলাই মাতুব্বার পাড়া গ্রামের এরসাদ সেকের ছেলে।
এসআরবি-১০ ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০.৩৫ ঘটিকায় এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থানাধীন দক্ষিণ উজানচর এলাকায় একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালে দেশীয় তৈরি ২টি ওয়ান শুটার গান, ২টি তাজা কার্তুজ এবং ১০টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ সময় মো. ইসলাম সেক আকাশ নামের ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, অভিযুক্ত মোঃ ইসলাম সেক আকাশের বিরুদ্ধে ০২টি অস্ত্র মামলা ও ০১টি চাঁদাবাজি মামলা রুজু আছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে বলে জানায় এসআরবি-১০।
মন্তব্য করুন