রাজবাড়ীতে শিশু ধর্ষনের দায়ে একব্যাক্তি গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৬ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে শিশু ধর্ষনের দায়ে একব্যাক্তি গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরে ৮ বছর বয়সী প্রথম শ্রেনীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল খাঁ (৫৫) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত মালুখাঁ’র ছেলে।

গত সোমবার সন্ধ্যায় ধর্ষণের শিকার শিশুটির বাবা রাজবাড়ী সদর থানায় মামলা  দায়ের করেছে। এর প্রেক্ষিতে মঙ্গলবার ভোর রাতে সদর থানা পুলিশ আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। পরে  তাকে মঙ্গলবার দুপুর বারোটার দিকে আদালতে পাঠানো হয়।

এজাহারে উল্লেখ করা হয়, গত ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে শিশুটি তার বাড়ি থেকে ১৫০ গজ দুরে অজিত শীলের বসত ঘরের পিছনে আমড়া কুড়াতে যায়। এসময় আসামী সাইফুল খাঁ শিশু মেয়েটিকে একা পেয়ে  খাবারের লোভ দেখিয়ে জীবন শীলের বাঁশ বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। পরে মেয়েটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে ধর্ষক আসামী সাইফুল বিবস্ত্র অবস্থা থেকে দৌড়ে পালিয়ে যায়। এর ফলে শিশুটির প্রচুর রক্তক্ষরনে অসুস্থ্য অবস্থায় স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরেও শারিরীক অবস্থার আরো অবনতি হলে  শিশুটিকে রাজবাড়ী  সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

১

পাংশায় মানসম্পন্ন পেঁয়াজ বীজ প্রাপ্তি নিশ্চিতকল্পে মতবিনিময়

২

রাজবাড়ীতে শিশু ধর্ষনের দায়ে একব্যাক্তি গ্রেপ্তার

৩

গোয়ালন্দে ভেজা বালি বহন করায় ৬টি ড্রাম ট্রাককে শাস্তি

৪

গোয়ালন্দে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

৫

জনবল সংকটে রাজবাড়ীর প্রাণিসম্পদ দপ্তর, ৬৯ পদের ৩৭ টিই শূন্যে

৬

রাজবাড়ীতে নিজ মেয়েকে ধর্ষনের দায়ে বাবার যাবৎজীবন কারাদণ্ড

৭

রাজবাড়ীতে কৃষক হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

৮

গোয়ালন্দে মসজিদে ওসি’র মাদকবিরোধী বক্তব্য

৯

রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.হান্নানকে ওএসডি

১০

দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহন মন্ডলের দাফন সম্পন্ন

১১

পাংশায় ৬৫ লাখ টাকার জুয়েলারি চুরি মূল পরিকল্পনাকারী গ্রেফতার

১২

পাংশায় পুকুরে বিষ দিয়ে কৃষকের ৩ লাখ টাকার মাছ নিধন

১৩

পাংশায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

১৪

রাজবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

১৫

দৌলতদিয়ায় ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহক সমাবেশ

১৬

দৌলতদিয়ায় মা ইলিশ রক্ষায় সচেতনাতামূলক সভা অনুষ্ঠিত

১৭

গোয়ালন্দে ৪টি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

১৮

গোয়ালন্দে অবৈধ ভাবে বালি বহনের দায়ে জরিমানা

১৯

পাংশায় চাঁদার দাবিতে সংখ্যালঘু প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ 

২০