রাজবাড়ীর বালিয়াকান্দিতে চৌধুরী অ্যাগ্রো টেকের প্রস্তাবিত ১.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন চীনের শীর্ষস্থানীয় সোলার প্যানেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ব্লুসান সোলারের তিন সদস্যের প্রতিনিধিদল।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ব্লুসান সোলারের জেনারেল ম্যানেজার মিসেস পুফ এর নের্তৃত্বে প্রতিনিধিদল প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে আসেন। এ সময় চীনের তিন সদস্যের প্রতিনিধিদলকে স্বাগত জানান চৌধুরী অ্যাগ্রো টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) ফারহাদ চৌধুরী। পরে প্রতিনিধিদলটি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ীতে অবস্থিত ৩.৫ একর জমিতে চৌধুরী অ্যাগ্রো টেকের প্রস্তাবিত ১.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শন করেন। এ সময় উভয়পক্ষের মধ্যে চীনে উৎপাদিত সোলার পিভি প্যানেল স্থানীয় বাজারে সরবরাহ এবং সরকারের নেট মিটারিং নীতিমালার আওতায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) কাছে পরিচ্ছন্ন জ্বালানি সরবরাহের লক্ষ্যে একটি বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়।
মন্তব্য করুন