কালুখালীতে ১৩ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, পিকাপসহ গ্রেপ্তার ১ - Rajbari
এনামুল মন্ডল
৩১ অক্টোবর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কালুখালীতে ১৩ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, পিকাপসহ গ্রেপ্তার ১

রাজবাড়ীর কালুখালীতে অভিযান চালিয়ে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপসহ মোঃ সাইদুল সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৭১ হাজার টাকা।

শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে কালুখালী থানার মহিমশাহী কালিকাপুর এলাকার সোনাপুর মোড়সংলগ্ন কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। এসআরবি-১০-এর দেওয়া বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল চেকপোস্ট স্থাপন করে। এ সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪৫৭ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। পরে পিকআপের চালক বা সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে সাইদুল সরদারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইদুল সরদার রাজবাড়ী সদর উপজেলার লক্ষ্মীকোল এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত জব্বার সরদার। প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত পাঁচটি মামলায় এজাহারভুক্ত আসামি হওয়ার তথ্য রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে উইনসেরেক্স সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা পিকআপ ভ্যানসহ গ্রেপ্তার ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১০।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে গাঁজাসহ আটক ব্যাক্তির ১৪ দিনের কারাদণ্ড

১

বিউটি পার্লারে চাকরি দেওয়া কথা বলে কিশোরীকে যৌনপল্লীতে বিক্রি, আটক ১

২

রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে সরকারি আমন ধান সংগ্রহ শুরু

৩

গোয়ালন্দ মোড়ে বাস চাপায় স্কুলছাত্র নিহত

৪

গোয়ালন্দে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

৫

দৌলতদিয়ায় আজমেরী হোটেলকে ৩ হাজার টাকা জরিমানা

৬

গোয়ালন্দে মহাসড়কে হেলমেটবিহীন ৩ মোটরসাইকেল চালককে জরিমানা

৭

দৌলতদিয়ার মাদকসম্রাজ্ঞী রোজির মেয়ে জামাই তুহিন হেরোইনসহ গ্রেপ্তার

৮

রাজবাড়ী শহরে পরিত্যক্ত ট্রাকে আগুন

৯

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা

১০

রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্‌যাপন

১১

পাঁচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ গ্রেপ্তার

১২

দৌলতদিয়ায় ঢাকঢোল পিটিয়ে আদালতের ডিক্রি বাস্তবায়ন

১৩

রাজবাড়ীতে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

রাজবাড়ীতে বেশীদামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

১৫

প্রথম ধাপেই রাজবাড়ীর কালুখালী ও বালিয়াকান্দিতে ইউপি নির্বাচন

১৬

কালুখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

১৭

নৈরাজ্যের প্রতিবাদে গোয়ালন্দে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৯

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

২০