রাজবাড়ীতে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৯ নভেম্বর ২০২৪, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজবাড়ীর পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাড. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ফরিদপুর অঞ্চলের পরিচালক এ. এইচ. এম হামিদুর রহমান আযাদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের সহকরী সেক্রেটারি মো. দেলোয়ার হুসাইন, ফরিদপুর অঞ্চলের টিম সদস্য শামছুল ইসলাম আল বরাটী ও প্রফেসর আবদুত তাওয়াব বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে এ. এইচ. এম হামিদুর রহমান আযাদ বলেন, বিগত সরকারের সময়ে দেশে আইনের শাসন ছিল না। বিচারের নামে দেশে প্রহসন হয়েছে। বিচারের নামে ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল। ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেক এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ২০১৪ জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সেই নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। কবর থেকে এসেও মানুষ ভোট দিয়েছেন। ২০১৮ সালের নির্বাচন ছিল বাননের পিঠা ভাগাভাগির নির্বাচন। এখানে ড্যামি প্রার্থীদের অর্থ দিয়ে প্রহসনের নির্বাচন করা হয়েছে। সংবিধান সংশোধনের মধ্য দিয়ে আগামীতে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি করেন তিনি।
জানা গেছে, সর্বশেষ ২০০৯ সালে জেলা জামায়াতের রুকন সম্মেলন হয়েছিল। দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে অ্যাড. নূরুল ইসলাম পুনরায় জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৯ জন শূরা সদস্য নির্বাচিত হয়েছেন। যারা জেলার জামায়াতের সেক্রেটারি নির্বাচিত করবেন। আগামী দুই বছর নবগঠিত কমিটি জেলার দায়িত্ব পালন করবেন।
সম্মেলনে ৫৩৭ জন ভোটারসহ আমন্ত্রিত জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১১

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১২

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৩

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৪

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৫

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৬

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৭

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৮

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১৯

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

২০