`ভারতকে রিয়েলিটি মেনে নিতে হবে’ -ড. আসাদুজ্জামান রিপন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪, ৬:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

`ভারতকে রিয়েলিটি মেনে নিতে হবে’ -ড. আসাদুজ্জামান রিপন

‘বাংলাদেশে শেখ হাসিনা নেই। শেখ হাসিনা আর কখনই ক্ষমতায় আসতে পারবেনা এইটা রিয়েলিটি। বাংলাদেশের জনগণ একটি বিপ্লব অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে। সেই সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনুস। এইটা রিয়েলিটি। এই রিয়েলিটি ভারতকে মেনে নিতে হবে।
রোববার (১৫ ডিসেম্বর) রাজবাড়ীতে জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভায় এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।‘
ড. আসাদুজ্জামান রিপন বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় নেই। আওয়ামী লীগ ক্ষমতায় নেই। ভারত শুধু মাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখেছে। শুধু মাত্র শেখ হাসিনার সাথে সম্পর্ক রেখেছে। আওয়ামী লীগ নাই। শেখ হাসিনা নাই।  এরকম একটা অবস্থায় এখন তারা হাহাকার করছেন। এক ব্যক্তির জন্য ভারত বাংলাদেশের জনগণের সাথে শত্রুতায় নেমেছেন। বাংলাদেশের পরিবর্তনকে তারা গ্রহণ করতে পারছেন না। বাংলাদেশের আপামর মানুষ এই স্বৈরাচারের পতনের জন্য তারা ভূমিকা পালন করেছিলেন। বাংলাদেশে আর কখনই এই স্বৈরাচার ফেরত আসবে না। ফেরত আসার সুয়োগ নেই। এইটা তাদেরকে মেনে নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমি শেখ মুজিবুর রহমানের একটি ভাষন ইউটিউবে দেখি। ছেলেরা আজকাল ফেইসবুকে অনেকেই পোস্ট করে। সেখানে শেখ মুজিবের একটি ভাষন আছে “ তোমরা রিয়েলিটি মাইনা নেও”। ভারতের উদ্দেশ্যে বলতে চাই রিয়েলিটিটা মাইনে নিতে হবে। বাংলাদেশের মানুষ ভারতের দাদাগিরি পছন্দ করে না এটা মেনে নিতে হবে। বাংলাদেশের মানুষ ভারতকে সৎ প্রতিবেশি হিসেবে দেখতে চায়। তাই ভারতকে সৎ প্রতিবেশি হিসেবে আচরণ করতে হবে। তা না করে যদি দাদাগিরি করতে চান। দাদগিরির জামানা শেষ হয়ে গেছে। দাদাগিরি আর কখনও ফলাতে আসবেন না। ওটা বাংলাদেশে চলবে না। এই বাস্তবতা যদি ভারত মেনে নিতে পারে তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সুন্দর হবে।’
তিনি আরও বলেন, ‘সম্পর্ক এটা নয় যে শুধু দিয়ে দিয়ে ভারতের সাথে সম্পর্ক করব তা নয়। ভারতকে বাংলাদেশের মানুষের প্রতি তাদের শ্রদ্ধা থাকতে হবে। আমরা ভবিষতে এমন একটি সরকার চাই যে সরকার ভারতের চোখের উপরে চোখ রেখে কথা বলতে পারে। মাথা নত করা কোন সরকার আমরা চাইনা। ভারতে যদি কখনও দাঙ্গা হয় । সেখানে যদি কোন মুসলমান বা অন্য ধর্মাবলম্বী মানুষ নিহত হয় তাহলে আমার সরকারকে উদ্দ্যেগ প্রকাশ করার ক্ষমতা থাকতে হবে। নতজানু সরকার কখনওই বাংলাদেশের মানুষ মেনে নেবে না।’
শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভায় জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও কেন্দ্রীয় কমিটি কৃষক দলের সহ সভাপতি  এ্যাড. আসলাম মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব এ কে এম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্র দলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০