‘রাজনৈতিক সহাবস্থান নষ্ট করে দিয়েছে আওয়ামী লীগ’ -খৈয়ম - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৫, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘রাজনৈতিক সহাবস্থান নষ্ট করে দিয়েছে আওয়ামী লীগ’ -খৈয়ম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের রাজনৈতিক সহাবস্থান নষ্ট করে দিয়েছে। মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করেছে মসজিদ কমিটি থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়েও।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে পাচুরিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত মুকুন্দিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন। আলী নেওয়াজ বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মানুষ আর কারও বাড়িতে দাওয়াত খেতে যায় না, একসাথে বসে চা খায় না। মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দিয়েছে। তিনি দাবি করেন, বিএনপির সময় সব দলের নেতাকর্মীদের মধ্যে সম্প্রীতি বজায় ছিল।আওয়ামী লীগ সরকার বিএনপি নেতাকর্মীদের গুম, খুন, হত্যা এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠিয়েছে। এবং আলেম-ওলামা এবং মসজিদের ইমামদের প্রতি সরকারের নির্যাতন এবং অধিকার হরণের কথাও উল্লেখ করেন। বিএনপি সরকার ক্ষমতায় এলে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি বিএনপি নেতা কর্মীদের প্রতি আহ্বান করে বলেন, তোমরা আওয়ামী লীগের মতো হয়ো না। অন্যথায় তোমাদেরও তাদের মতো পরিণতি ভোগ করতে হবে। আলী নেওয়াজ আরও বলেন, শেখ হাসিনা সরকারের ফ্যাসিবাদী কার্যক্রমের বিরুদ্ধে বিএনপি ও ছাত্র-জনতার আন্দোলনে নতুন বাংলাদেশকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।
জনসভায়, পাচুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঃ কাইয়ুমের পরিচালনায় বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মনজুরুল আলম দুলাল,যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবীব, মোঃ আকমল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক ও সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, সদস্য ও গোয়ালন্দ উপজেলা  বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, জেলা যুবদলের সভাপতি খায়রুল আনাম বকুল, জেলা কৃষক দলের আহবায়ক আইয়ুবুর রহমান আয়ুব, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল গফুর মন্ডল, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি,  জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারক ও পাচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান রতন প্রমুখ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরির জুয়াড়ি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পাংশায় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবকের কারাদন্ড

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই

রাজবাড়ীতে হত্যাসহ ১০ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে তেলের পাম্পে দীর্ঘ হচ্ছে লাইন, সংকটে কৃষি ও পরিবহন

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

তীব্র গরমে অসহনীয় লোডসেডিংয়ে জনজীবন অতিষ্ট

রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে

রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

কৃষক কার্ড নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর

১০

শিশুদের হাম বাড়ছেঃ রাজবাড়ী জেলার অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা

১১

হা‌মের উপসর্গ নি‌য়ে ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে ৭ জন সহ ১২ শিশু ভ‌র্তি

১২

পাংশায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

১৩

জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

১৪

গোয়ালন্দে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পদ্মায় ভাসলো রিক্সাচালকের মরদেহ

১৬

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহে পদ্মায় অভিযানে ৩ জেলে দণ্ডিত

১৭

পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

১৮

দৌলতদিয়া বাজারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৯

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

২০